
নেত্রকোনার দুর্গাপুরে আসন্ন ঈদুল আজহা সামনে রেখে প্রস্তুত করা হয়েছে ৩৪ মণের একটি গরু। পৌর শহরের চকলেঙ্গুরা এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. সালাউদ্দিন দীর্ঘ চার বছর ধরে পরিবারের সদস্যের মতো মায়া-মমতায় লালন-পালন করেছেন ব্রাহমা জাতের এই গরু। গরুটি শান্ত স্বভাবের হওয়ায় তিনি আদর করে নাম রেখেছেন ‘শান্তলাল’।
জানা গেছে, ‘শান্তলাল’-এর উচ্চতা ৬ ফুট এবং ওজন প্রায় ৩৪ মণ। উপজেলার সবচেয়ে বড় গরু হিসেবে এটিকে ধরা হচ্ছে। বিশাল আকৃতির হলেও গরুটি অত্যন্ত শান্ত প্রকৃতির, মালিকের কথার বাইরে যায় না। কলা, শাকসবজি, দেশীয় ঘাস, চালের কুড়া, খইলসহ নানা প্রাকৃতিক খাবারে তাকে মোটাতাজা করা হয়েছে। আসন্ন কোরবানির হাটে গরুটি বিক্রির জন্য প্রস্তুত। এর দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। মাঝেমধ্যে গরুটি বাইরে বের করলে ভিড় জমে উৎসুক জনতার।
গরুটির মালিক মো. সালাউদ্দিন বলেন, ‘চার বছর ধরে ব্রাহমা জাতের এই গরু পালন করছি। খুবই শান্ত স্বভাবের, তাই নাম রেখেছি শান্তলাল। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করেছি। প্রতিদিন তার পেছনে ৬০০ থেকে ৭০০ টাকা খরচ হয়। এবার ঈদে হাটে তুলে ১০ লাখ টাকা দাম চাচ্ছি।’
গরুটির পরিচর্যাকারী আকরাম হোসেন বলেন, ‘শান্তলালকে আমি নিজের সন্তানের মতো করে বড় করেছি। নিয়ম করে প্রতিদিন খাওয়ানো, গোসল করানো ও যত্ন নিয়েছি। কখনো কৃত্রিম কিছু খাওয়াইনি। শুধু কলা, শাকসবজি, খৈল, ভুসি, চালের খুদ, ভুট্টা আর ঘাসেই বড় করেছি।’
স্থানীয় বাসিন্দা বিপ্লব বলেন, ‘শান্তলাল নামের গরুটিকে সালাউদ্দিন খুব যত্ন করে বড় করেছেন। প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা এই গরু দুর্গাপুর উপজেলার সবচেয়ে বড় গরু। কোরবানির হাটে এটি সাড়া ফেলবে বলেই বিশ্বাস করি।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত বলেন, ‘গরুটিকে প্রাকৃতিক খাদ্যে লালন-পালন করেছেন সালাউদ্দিন। নিয়মিত আমাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। কোরবানির জন্য এটি পুরোপুরি উপযুক্ত। শান্তলাল দুর্গাপুরের সবচেয়ে বড় গরু হিসেবে এবারের হাটে বিশেষ দৃষ্টি কাড়বে।’

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাঁর গাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি। গ্রেপ্তার করা হয়েছে তাঁর সঙ্গে থাকা আরও তিন সহযোগীকে।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে নিখোঁজের ৬ দিন পর ফজলে রাব্বি (২২) নামের এক ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চন্দ্রপবাহবাগ গ্রামের শেখের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
এ ঘটনায় শনিবার (২৪ জানুয়ারি) নিহত কানিজ সুবর্ণা স্বর্ণালীর বাবা রুহুল আমিন হাওলাদার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করেছেন। তবে লাশ উদ্ধারের পর রুহুল আমিন হাওলাদার বলেছিলেন তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
২ ঘণ্টা আগে
ভোলার ডায়াগনস্টিক সেন্টারগুলোয় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, নৌবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোলা শহরের সদর রোড এলাকায় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়।
২ ঘণ্টা আগে