
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে এমদাদুল হক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌর শহরের বিরিশিরি ঘাট এলাকায় নদীর তলদেশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত এমদাদুল উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের মৃত ইসমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ফজরের আজানের পর মা রোকেয়া খাতুনকে সঙ্গে নিয়ে একটি ছোট নৌকায় করে সোমেশ্বরী নদী থেকে বালু তোলার জন্য বাড়ি থেকে বের হন এমদাদুল। পথে বিরিশিরি ঘাটের নদীতে থাকা একটি বাঁশের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় মা রোকেয়া খাতুন সাঁতরে নদীর পাড়ে ওঠেন, কিন্তু নদীতে তলিয়ে যান ছেলে এমদাদুল।
খবর পেয়ে দুর্গাপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার অভিযান চালান। পরে ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় নদীর তলদেশ থেকে এমদাদুলের মরদেহ উদ্ধার করা হয়।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মজিবুর রহমান, পানির তলদেশ থেকে মরদেহ উদ্ধার করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মা ও ছেলে দুজনেই নৌকায় ছিলেন। মায়ের সামনেই পানিতে তলিয়ে এ ঘটনা। এ বিষয়ে অভিযোগ নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে

হবিগঞ্জে ‘পাগলা’ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরতলির বহুলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কুকুরটিকে আটক করা সম্ভব হয়নি।
৬ মিনিট আগে
কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে হবিগঞ্জের চুনারুঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কয়েকজনের সঙ্গে নতুন জীবন শুরুর পরিকল্পনা করে তারা বাড়ি ছেড়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিক্রি করা একটি মোবাইল ফোনসহ অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে।
১১ মিনিট আগে
সাতক্ষীরার ৭৮টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় সার ডিলার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে সাতক্ষীরা আদালতের সামনে তৃণমূল বিএনপির নেতা-কর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়..
১৫ মিনিট আগে
ডিজিটাল অপরাধ তদন্ত ও সাইবার নিরাপত্তা জোরদার করতে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সাইবার পুলিশ সেন্টার। কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) সহযোগিতায় বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ উদ্যোগ বাস্তবায়ন করেছে।
২২ মিনিট আগে