Ajker Patrika

সোমেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ২১: ৫১
সোমেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ
জব্দ করা ১২টি ইজিবাইক। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলা ও পরিবহনের দায়ে বাদশা মিয়া নামে এক ব্যক্তিকে ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ১২টি বালুবাহী ইজিবাইক জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান আজ শুক্রবার সকালে অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তুলে পরিবহনের সময় দুর্গাপুর পৌর এলাকার ঘোরাইত এলাকা থেকে ১২টি বালুবাহী ইজিবাইক আটক করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাদশা মিয়াকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, জব্দ করা বালু সরকারি কাজে ব্যবহারের উদ্দেশ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাখা হয়েছে। পরিবেশ ও নদী রক্ষায় জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত