
নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কোচ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিহু উৎসব উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে একাডেমির হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালচারাল একাডেমির পরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবীর। একাডেমির নৃত্যশিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীমা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্নাহ, শেরপুর জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, কোচ লেখক ও গবেষক যুগল কিশোর কোচ এবং সমাজকর্মী সুশান্ত কোচ।
আলোচনায় বক্তারা বলেন, বিহু কোচ সম্প্রদায়ের একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ উৎসব, যা তাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এটি মূলত কোচদের নববর্ষ উদ্যাপনের উৎসব। গীত, নৃত্য ও ঐতিহ্যবাহী সাজসজ্জার মধ্য দিয়ে কোচরা তাদের ইতিহাস ও সংস্কৃতিকে জীবন্ত করে তোলেন। এই উৎসব টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দিতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
আলোচনা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে আগত কোচ সম্প্রদায়ের শিল্পীরা ঐতিহ্যবাহী পোশাকে নেচে-গেয়ে তাঁদের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতি দর্শকদের সামনে তুলে ধরেন।

স্বপ্ন ছিল, বর্জ্য হবে সম্পদ। সেই লক্ষ্যেই রংপুরে নির্মাণ করা হয়েছিল জৈব সার উৎপাদন প্ল্যান্ট। কিন্তু প্রায় সোয়া দুই কোটি টাকার প্রকল্পটি এক দশকেও চালু না হওয়ায় এখন উল্টো বর্জ্যের স্তূপ, দুর্গন্ধ ও পরিবেশদূষণের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে নগরবাসীকে।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইল শহরের কোদালিয়া এলাকায় আশির দশকে নির্মিত পৌর বাস টার্মিনাল ভবন ও যাত্রীছাউনির বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ায় ২০১৩ সালে পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। তবু একতলাবিশিষ্ট ঝুঁকিপূর্ণ এই ভবন ও ছাউনিতেই প্রতিদিন হাজারো যাত্রীকে পরিবহনসেবা নিতে হচ্ছে।
২ ঘণ্টা আগে
জয়পুরহাটের কালাইয়ে তালোড়া বাইগুনি খাল পুনঃখননে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের কোথাও কোথাও কিছু কাজ করা হয়েছে। কোথাও আবার কোনো কাজই করা হয়নি। এ ছাড়া শ্রমিকের তালিকায় প্রকল্পের সভাপতির স্বজন ও বিত্তবানদের নাম অন্তর্ভুক্ত করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফলে এখনো খালের পানি প্রবাহ ব্যাহত হচ্ছ
২ ঘণ্টা আগে
সরকারি খামারের গরুর খাবারের সঙ্গে পোলট্রি মুরগির খাবারের উপাদান দেওয়ার শর্ত দিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস)। সালমোনিলা কিলার (ব্যাকটেরিয়া প্রতিরোধী ওষুধ) নামের এই উপাদান দেওয়ার শর্ত রয়েছে বগুড়া ডেইরি খামারের গোখাদ্যের দরপত্রে।
৩ ঘণ্টা আগে