
ব্রিটিশবিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমডের মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে আজ মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটির আয়োজনে মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক কমরেড ডা. দিবালোক সিংহ। পরে কমরেড মণি সিংহের প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের পুষ্পস্তবক অর্পণ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মহান নেতার কর্ম ও ব্যক্তিজীবনের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, কমরেড মণি সিংহ ছিলেন এ দেশের মেহনতি মানুষের মুক্তির সংগ্রামের অবিসংবাদিত নেতা। ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানবিরোধী গণসংগ্রাম এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান চিরস্মরণীয়। টঙ্ক আন্দোলনসহ কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে তিনি আজীবন লড়াই করে গেছেন। শোষণমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই ছিল তাঁর রাজনৈতিক জীবনদর্শন।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে শোষণমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মের মধ্যে বিপ্লবী চেতনা ছড়িয়ে দিতে কমরেড মণি সিংহের জীবন ও আদর্শ অনুসরণ করা অত্যন্ত জরুরি।
আলোচনা শেষে শিল্পকলা একাডেমি ও উদীচী শিল্পীগোষ্ঠী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
কমরেড দিবালোক সিংহের সভাপতিত্বে সিপিবি উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মেলা উদ্যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক অজয় সাহা, সিপিবির জেলা কমিটির সম্পাদক ও মেলা কমিটির সমন্বয়কারী আলকাছ উদ্দিন মীর, উপজেলা বিএনপির সহসভাপতি ও মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুন মুকুল, মেলা কমিটির সদস্য অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা, উপজেলা বিএনপির সহসভাপতি এম রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সফিউল আলম স্বপন, জাহাঙ্গীর আলম রিপন, নারী নেত্রী তাসলিমা বেগম প্রমুখ।
কমরেড মণি সিংহ ১৯০১ সালের ২৮ জুলাই কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরে ডুবে নুসাইবা (২) আদিবা (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আনোয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে মো. জুনায়েদ মিয়া (১৮) নামের এক চা বিক্রেতা যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর কামটখালী গ্রামে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিক সমাবেশ হয়েছে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকনেতারা...
৪২ মিনিট আগে
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ মিশন আচার্যের ছবি ফেসবুকে পোস্ট করে রাশেদ খান লেখেন, ‘আমি একটু আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি দ্রুতই সমাধান হবে এবং সে শিগগিরই নিয়োগ পাবে। চাকরিপ্রত্যাশী ছোট ভাইটি আমার এলাকার হওয়ায় ঝিনাইদহ থেকে অনেকে আমাকে বিষয়টি জানিয়েছিল...
১ ঘণ্টা আগে