
চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার এক মাদ্রাসাছাত্র। তিন দিন আটকে রাখার পর মুক্তিপণের টাকা আদায় করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয় অপহরণকারী চক্র।
ভুক্তভোগী আরিফ মিয়া (১০) দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সিংহা চারিগাঁওপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হেলিমের ছেলে। সে চট্টগ্রামের রাউজান এলাকার বাইতুন নূর দারুসসুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেয় আরিফ। তার সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীরা বাড়ি ফিরলেও আরিফ নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজ হওয়ার পরদিন শনিবার দুপুরে একটি অপরিচিত নম্বর থেকে আরিফের বাবার কাছে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, আরিফ তাদের হেফাজতে রয়েছে। ছেলেকে ফিরে পেতে প্রথমে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে দর-কষাকষির একপর্যায়ে ৩০ হাজার টাকায় সমঝোতা হয়। আর্থিক সংকটে থাকা পরিবারটি ঋণ করে অপহরণকারীদের দেওয়া একটি বিকাশ নম্বরে ২৫ হাজার টাকা পাঠায়। বাকি ৫ হাজার টাকা না দেওয়ায় অপহরণকারীরা আপত্তিও জানায়।
মুক্তি পাওয়ার পর সোমবার রাতে বাড়ি ফিরে আরিফ জানায়, মাদ্রাসা থেকে বের হওয়ার পর দুই ব্যক্তি তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে তাকে একটি বাড়িতে রাখা হয়। সেখানে খাবার-দাবারের ব্যবস্থা করা হলেও পরিবারের সঙ্গে কথা বলার সময় কী বলতে হবে, তা তাকে শিখিয়ে দেওয়া হয়। মুক্তিপণের টাকা পাওয়ার পর অপহরণকারীরা তাকে একটি বাসে তুলে দেয়।
আরিফের বাবা আব্দুল হেলিম বলেন, ‘আমি গরিব মানুষ। অনেক অনুরোধ করেছি। তারপরও টাকা ছাড়া তারা আমার ছেলেকে ছাড়েনি। ছেলেকে বাসে তুলে দিয়েছে বললেও শেষ পর্যন্ত বিশ্বাস করতে পারছিলাম না।’
ঘটনাটি এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা মানিক মিয়া বলেন, ‘পরিবারটি অত্যন্ত দরিদ্র। বড় ছেলে অটোরিকশা চালিয়ে সংসার চালান। তাদের কাছে ২৫ হাজার টাকা মানে বিশাল অঙ্কের অর্থ।’
এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর দ্রুত ও গুরুত্বসহকারে পদক্ষেপ নেওয়া হলে অপহরণকারী চক্রকে শনাক্ত করা সম্ভব হতে পারত। তারা অপহরণের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, এ ধরনের সংঘবদ্ধ অপহরণ চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও অসহায় পরিবার একই ধরনের ঘটনার শিকার হতে পারে।

বেলা সাড়ে ১১টা। গ্যাসপাম্পের সামনে তখনো সারি সারি সিএনজিচালিত অটোরিকশা। কোনো চালক গাড়ির পাশে বসে আছেন, কেউ ক্লান্ত শরীরে সিটে হেলান দিয়ে চোখ বুজেছেন। সবাই অপেক্ষায় কখন গ্যাস পাবেন, কখন গাড়ি নিয়ে রাস্তায় নামবেন। কিন্তু সেই অপেক্ষার শেষ হয় না।
৪ ঘণ্টা আগে
ভাঙার জন্য জাহাজ আমদানির পর ইয়ার্ডের সৈকতে ভেড়ানোর জন্য শিল্প মন্ত্রণালয়ের অধীন ‘শিপ রিসাইক্লিং বোর্ড’ থেকে প্রাথমিক অনুমতি (বিচিং পারমিশন) নিতে হয়। আর জাহাজের ফুয়েল ট্যাংক বা কার্গো হোল্ডে কোনো বিষাক্ত বা দাহ্য গ্যাস আছে কি না, তা পরীক্ষা করে ‘হট ওয়ার্ক/গ্যাসমুক্ত সনদ’ দেয় বিস্ফোরক অধিদপ্তর।
৪ ঘণ্টা আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নে মনু সেচ প্রকল্পের কাশিমপুর পাম্প হাউস। কৃষকদের কথা চিন্তা করে হাওরের পানি কমানোর জন্য এই পাম্প স্থাপন করা হয়। একটা সময় এটি হাওরাঞ্চলের কৃষকের ভরসা ছিল। তবে এখন সেটিই যেন সংকটের কারণ হিসেবে দাঁড়িয়ে আছে। পাম্পগুলো দিয়ে পর্যাপ্ত পানি না কমায় কৃত্রিম
৪ ঘণ্টা আগে
সারা দেশে চলমান লোডশেডিংয়ের প্রভাব পড়েছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতশিল্পেও। বিদ্যুৎ না থাকায় দিনের বেশির ভাগ সময় তাঁত বন্ধ থাকছে। এতে উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। সময়মতো অর্ডার সরবরাহ করতে না পারায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।
৪ ঘণ্টা আগে