রবিকুল ইসলামের জীবনের গল্পটা সংগ্রামের, কিন্তু আজ তা বদলে গেছে আত্মবিশ্বাস আর পরিশ্রমের এক অনন্য উদাহরণে। ৩০ বছর আগে জীবিকা নির্বাহ করতেন ভাঙারি কেনাবেচা করে। এরপর সিলভারের আসবাব ফেরি করেছেন বাড়ি বাড়ি। করেছেন কিস্তিতে মোবাইল ফোন বিক্রির ব্যবসাও। কিন্তু চোখ রেখেছিলেন আরও স্থায়ী ও লাভজনক কিছুতে। একসময় দেখলেন, অনেকেই খামার করে স্বাবলম্বী হচ্ছেন। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে গড়ে তোলেন মুরগির খামার। এখন তিনি একজন পুরোদস্তুর খামারি।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চারিয়া মাসকান্দা গ্রামের বাসিন্দা রবিকুল। দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার সংসার। এক বছরেরও বেশি সময় ধরে তিনি পালন করছেন সোনালি কালার বার্ড জাতের মুরগি।
রবিকুল জানান, নিজের হাতে থাকা ৩ লাখ টাকা আর কিছু ঋণ নিয়ে গত বছরের মার্চে শুরু করেন খামার। ছয় শতাংশ জমি কিনে পাঁচ শতাংশে নির্মাণ করেন খামারের ঘর। শুরু করেন ৫০০ বাচ্চা দিয়ে। তবে ক্ষুদ্র পরিসরে লাভের সুযোগ কম—এই উপলব্ধি থেকে খামারটি বাড়িয়ে করেন দেড় হাজার মুরগির। সে সময় হঠাৎ তিন-চার দিনে মারা যায় প্রায় ৮০০ মুরগি। তবু ভেঙে পড়েননি, আবার নতুন করে শুরু করেন। দ্বিতীয় ও তৃতীয় চালানে বাজারজাত করে আগের লোকসান কিছুটা পুষিয়ে নেন। চতুর্থবার তেমন লাভ না হলেও এবার পঞ্চমবারের মতো বাজারজাত করে তিনি ভালো লাভের আশা করছেন।
রবিকুল বলেন, ‘খামার শুরু করার পর থেকেই দিনরাত পরিশ্রম করছি, কিন্তু প্রাণিসম্পদ হাসপাতালের কেউ আমার খামারের খোঁজ নেয় না। কোনো পরামর্শ বা সহযোগিতাও পাইনি।’
তবে রবিকুলের এই স্বপ্নে পাশে আছে তাঁর পরিবারও। বিশেষ করে তাঁর স্কুলপড়ুয়া ছেলে শাহিনুর আলম নিয়মিত খামারের কাজে সাহায্য করে। শাহিনুর বলে, ‘বাবা যখন খামার শুরু করেন, তখন থেকেই আমি পড়াশোনার পাশাপাশি খামারে কাজ করছি। এবার আমরা লাভের আশা করছি।’
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত বলেন, ‘রবিকুলের মতো অনেকেই এখন এই জাতের মুরগির খামারে ঝুঁকছেন। সোনালি কালার বার্ড দেখতে দেশি মুরগির মতো এবং স্বাদেও অনেকটা সেরকম। ব্রয়লার এড়িয়ে চলা অনেক ভোক্তাই এখন এই জাতের মুরগির মাংস পছন্দ করছেন। রবিকুলের খামার আমরা পরিদর্শন করব। যাঁরা পরামর্শ চান, আমরা তাঁদের সব ধরনের সহযোগিতা দিয়ে পাশে থাকার চেষ্টা করি।’

রাঙামাটি জেনারেল হাসপাতালের নবনির্মিত ভবনে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে রাঙামাটি সেনা রিজিয়ন ও রাঙামাটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)। আজ বৃহস্পতিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল ও রিজিয়নের নিজস্ব চিকিৎসক এবং দক্ষ জনবলের মাধ্যমে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়...
২০ মিনিট আগে
চাঁদপুর শহরের নিউ ট্রাকরোডে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ দুই শিশুর মধ্যে মো. রাব্বি (৪) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর মারা গেছে। একই সময় দগ্ধ অপর শিশু ফাইজা আক্তারের (৬) অবস্থায়ও আশঙ্কাজনক।
১ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় তখন রাত ১টা। মাহফিলের প্রধান অতিথি শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী বয়ান করছেন। বয়ান শেষে মাদ্রাসার পক্ষ থেকে এক হালি কমলা তিনি প্রকাশ্যে নিলামে তোলেন। অবিশ্বাস্য হলেও সত্য, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার কথা চিন্তা করে এই চারটি কমলা নিলামের মাধ্যমে ৫০ হাজার টাকা দিয়ে কিনে নেন যুক্ত
১ ঘণ্টা আগে
সিলেটের বিশ্বনাথ পৌর এলাকায় একই সময়ে বিএনপির দুই পক্ষের সভা-সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্
১ ঘণ্টা আগে