Ajker Patrika

নেত্রকোনায় ইউএনওর কার্যালয়ে আগুন, তদন্তে সাত সদস্যের কমিটি

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় ইউএনওর কার্যালয়ে আগুন, তদন্তে সাত সদস্যের কমিটি
খালিয়াজুরীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগুন। ছবি: সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগুনের প্রকৃত কারণ উদ্ঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপারের প্রতিনিধি, খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং খালিয়াজুরী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

এর আগে বুধবার ভোর ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত ইউএনওর কার্যালয়ের দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ইউএনওর দাপ্তরিক কক্ষের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র পুড়ে যায়। এ ছাড়া পাশের আরও দুটি কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আগুনে কক্ষের দেয়ালের পলেস্তারা খসে পড়ে।

স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে পার্শ্ববর্তী মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। খালিয়াজুরীতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পাশের উপজেলা থেকে কর্মীদের আসতে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত