
নেত্রকোনার মোহনগঞ্জে ধলাই নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ছেঁছরাখালী বাজারের পাশে ধলাই নদীতে ওই বাল্কহেড ডুবে যায়। নিখোঁজ দুই শ্রমিক হলেন—জেলার পূর্বধলা উপজেলার মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (মঙ্গলবার দুপুর ২টা) ওই দুই শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানান, সোমবার রাতে জেলার পূর্বধলা থেকে বালুবাহী নৌযানটি মোহনগঞ্জের ছেঁছরাখালী যাচ্ছিল। নৌযানটি ছেঁছরাখালী বাজারের কাছাকাছি পৌঁছালে ধলাই নদীতে প্রবল স্রোতের কারণে তলিয়ে যায়। এ সময় নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। অপর দুজন নিখোঁজ রয়ে যান। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। তবে ভারী বৃষ্টি আর নদীতে প্রবল স্রোত থাকার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৬ মিনিট আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১০ মিনিট আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২০ মিনিট আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২৬ মিনিট আগে