
ফরিদপুরে এক বিএনপি নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে নৈতিক স্খলনের দায়ে ওই নেতাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
গতকাল বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ও সদস্যসচিব এ কে এম কিবরিয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত বিএনপির ওই নেতার নাম মো. ওবায়দুর রহমান (৪৮)। তিনি সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক স্খলনজনিত অপরাধের সঙ্গে জড়িত থাকায় আলীয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দলীয় সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে দলীয় সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, সম্প্রতি ওবায়দুর রহমানের সঙ্গে এক নারীর ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বহিষ্কারের পর এ বিষয়ে বক্তব্য জানতে ওবায়দুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ‘ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর দলীয়ভাবে বিষয়টি যাচাই-বাছাই করা হয়। ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ার পরই জরুরি সভা ডেকে ওবায়দুর রহমানকে সাময়িক বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।’

পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া গ্রামে পাঁচ শতাধিক পরিবারের বসবাস। এ ছাড়া গ্রামটিতে ছয়টি কবরস্থান, চারটি মসজিদ, দুটি মাদ্রাসা ও চারটি গণশিক্ষা কেন্দ্র রয়েছে। প্রায় ১০ বছর ধরে বর্ষা মৌসুমে তলিয়ে যায় ছয়টি কবরস্থানসহ দুই শতাধিক পরিবারের বসতভিটা।
৪ মিনিট আগে
ইতালিতে বৈধভাবে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণকে কেনিয়ার একটি মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগে তোতা মাল (৬২) নামে এক দালালকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ইতালিতে পাঠানোর আশ্বাসে এক তরুণের পরিবারের কাছ থেকে ১৬ লাখ টাকা নেওয়ার পর তাঁকে শ্রীলঙ্কা ও ভারত হয়ে কেনিয়ায়...
১৫ মিনিট আগে
১৮ জুলাই রাজাপুরের চাড়াখালী এলাকার এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে এবং ২১ জুলাই উত্তর বাগড়ি এলাকায় পরপর দুই ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর রাজাপুর থানায় পৃথক দুটি মামলা করা হয়।
২১ মিনিট আগে
২০১৮ সালের ২৪ জুন সর্বশেষ নির্বাচনের পরও বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচন হয়নি। গঠনতন্ত্র অনুযায়ী ২০২১ সালে ভোট হওয়ার কথা থাকলেও জটিলতায় তা আটকে আছে। এতে ১৬৮টি চা-বাগানের প্রায় ১ লাখ ভোটারের প্রতিনিধিত্ব, জবাবদিহি ও শ্রমিক স্বার্থ রক্ষায় সংকট বাড়ার অভিযোগ উঠেছে।
২৭ মিনিট আগে