নেত্রকোনার খালিয়াজুরী ও মোহনগঞ্জ উপজেলার ধনু নদের পাড়ের তিনটি গ্রাম থেকে এক রাতেই ১২টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের হারারকান্দি ও সুলতানপুর গ্রাম থেকে গতকাল রাতে চার কৃষকের ৯টি গরু চুরি হয়েছে। এতে তাঁদের ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
হারারকান্দি গ্রামের কৃষক রেজাউল করিম বলেন, তাঁর বসতঘর ও গোয়ালঘর পাকা। চোরেরা বসতঘরের সামনের ও পেছনের দরজা রশি দিয়ে বেঁধে গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু নিয়ে যায়।
একই গ্রামের কৃষক হায়দার হোসেন বলেন, গতরাতে গোয়ালঘরের দরজার বাঁধন কেটে দুটি গরু নিয়ে গেছে চোরেরা। গোয়ালে মোট ৭টি গরু ছিল। বাঁধন কেটে দেওয়ায় অন্য গরুগুলো গোয়াল থেকে বের হয়ে যাওয়ায় সেগুলো আর নিতে পারেনি।
সুলতানপুর গ্রামের সিরাজ মিয়া বলেন, ‘আমার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছে।’
একই গ্রামের শামসু মিয়া বলেন, ‘আমার গোয়ালঘর থেকেও গতরাতে একটি গাভি চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা।’
চাকুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফজলু মিয়া বলেন, ‘হারারকান্দি গ্রামের কৃষকদের পাঁচটি এবং সুলতানপুর এলাকার চারটি গরু চুরি হয়েছে। বিষয়টি লেপসিয়া পুলিশ ফাঁড়িতেও জানানো হয়েছে। তবে চুরির ঘটনায় এখনো ফাঁড়িতে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন, সেখানে জিডি করা হয় না। জিডি করতে হলে খালিয়াজুরী থানায় যেতে হবে।’
লেপসিয়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম খান বলেন, ‘গরুর মালিকেরা ফাঁড়িতে এসেছিলেন জিডি করতে। তাঁদের খালিয়াজুরী থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে।’
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ‘গরু চুরি যাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরে লেপসিয়া ফাঁড়ির পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হাওর এলাকার মানুষ এমনিতেই এ বছর ক্ষতিগ্রস্ত। এর মধ্যে কৃষকদের গরু চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক।’
ওসি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকেরা থানায় এলে তাঁদের অভিযোগ নেওয়া হবে। এরপর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে মোহনগঞ্জের গাগলজুর ইউনিয়নের মান্দারোয়া গ্রামের সুরে আলম নামে এক কৃষকের তিনটি গরু গতকাল রাতে চুরি হয়েছে। এ ঘটনায় সুরে আলম মোহনগঞ্জ থানায় আজ সোমবার বিকেলে অভিযোগ করেছেন।
স্থানীয় বাসিন্দা গুলজার মিয়া বলেন, ‘গতকাল রাতে দুই উপজেলার যে কয়টি গ্রামে চুরি হয়েছে সবগুলো গ্রামই ধনু নদের পাড় ঘেঁষা। এই বর্ষাকালে চোরেরা এসে নদের পাড়ের গ্রামগুলোতে গরু চুরি করে ট্রলারে করে নিয়ে যায়। কৃষকদের সতর্ক পাহারার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দরকার।’
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, ‘গরুর চুরির ঘটনায় একজন কৃষক অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত লালমনিরহাটের দুর্গম চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে বদলে যাচ্ছে চিত্র। একসময় যেসব শিশু ক্ষুধা আর দারিদ্র্যের কারণে নিয়মিত বিদ্যালয়ে আসতে চাইত না, পুষ্টিকর টিফিন পেয়ে এখন তারাই ছুটছে স্কুলে। বাড়ছে উপস্থিতি, কমছে ঝরে পড়ার প্রবণতা। পাশাপাশি দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকার শক্তি
২০ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় রামদার কোপে উভয় পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল...
৩২ মিনিট আগে
জামালপুর সদরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. মাহিদ (১৫) নামে আরেক কিশোর আহত হয়েছে। আহত মাহিদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুলগ্রাম এলাকার মৃত বাপ্পি মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী লরিবহর পাবনার রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে। রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ মো. রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশে আসা ইউরেনিয়ামের এটি দ্বিতীয় চালান।
১ ঘণ্টা আগে