Ajker Patrika

নেত্রকোনা সীমান্তে ১৪ লাখ টাকার পণ্য জব্দ

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা সীমান্তে ১৪ লাখ টাকার পণ্য জব্দ
নেত্রকোনার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে জব্দ করা পণ্য। ছবি: সংগৃহীত

নেত্রকোনার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কম্বল, কয়লা, গরু, বাঁশ, মদসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর থেকে শুক্রবার ভোর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে জব্দ করা পণ্যের সিজার মূল্য ১৪ লাখ ২৩ হাজার টাকা।

নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার সকালে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুরে ভরতপুর বিওপির একটি দল কালিকাপুর এলাকা থেকে ছয়টি ভারতীয় কম্বল জব্দ করে। একই দিন বিকেলে কচুগড়া বিওপির সদস্যরা বনবেড়া এলাকা থেকে আরও ১০টি ভারতীয় কম্বল উদ্ধার করেন। সন্ধ্যায় ভরতপুর এলাকা থেকে দুটি ভারতীয় গরু জব্দ করা হয়। রাতে বিজয়পুর বিওপির সদস্যরা কমলাবাড়ী এলাকা থেকে ৪০টি ভারতীয় কম্বল জব্দ করেন।

শুক্রবার ভোরে মাধুপাড়া বিওপির সদস্যরা খোজিগড়া এলাকা থেকে ৬০টি ভারতীয় কম্বল জব্দ করেন। একই সময়ে ভবানীপুর বিওপির সদস্যরা সোমেশ্বরী নদী থেকে ৭ হাজার ৩৬০ কেজি ভারতীয় কয়লা ও ৫৪০টি বাঁশ উদ্ধার করেন।

এ ছাড়া চারুয়াপাড়া বিওপির সদস্যরা সিকদারপাড়া এলাকা থেকে সাতটি এবং বিজয়পুর বিওপির সদস্যরা কয়লারপোর্ট এলাকা থেকে ৪৪টি ভারতীয় কম্বল জব্দ করেন। বিজয়পুর বিওপির আরেকটি দল জংখল এলাকা থেকে ২০০ কেজি বাংলাদেশি রসুন জব্দ করে।

এদিকে শুক্রবার ভোরে বিজয়পুর বিওপির সদস্যরা সোমেশ্বরী নদী থেকে আরও আট হাজার কেজি ভারতীয় কয়লা ও তিনটি নৌকা জব্দ করেন। একই সময়ে বরুয়াকোনা বিওপির সদস্যরা ছোট পাতলাবন এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

বিজিবি অধিনায়ক জানান, জব্দ করা সব পণ্য মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা কম্বল, কয়লা, রসুন ও নৌকা নেত্রকোনা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বাঁশ বিজয়পুর বনবিট কার্যালয়ে এবং মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে। জব্দ করা গরু কাস্টমস প্রতিনিধির সমন্বয়ে নিলাম করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত