
নেত্রকোনার দুর্গাপুরে ওষুধের মোড়কে নেশাজাতীয় ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেট বহনের সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে দুর্গাপুর পৌর শহরের পুলিশ মোড় বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—উপজেলার পলাশকান্দি গ্রামের মো. রুকন মিয়ার ছেলে মাজাহারুল ইসলাম (২২) এবং নওয়াপাড়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে মো. রাসেল ওরফে বাবু (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের একটি দল পৌর শহরের পুলিশ মোড় বাসস্ট্যান্ডের কাছে একটি মাংসের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় ওই দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাঁদের থামিয়ে তল্লাশি চালায়।
এ সময় তাঁদের পকেট থেকে বেশ কয়েকটি ওষুধের পাতা (স্ট্রিপ) উদ্ধার করা হয়। পরে ২০টি পাতায় ১০টি করে মোট ২০০ পিস ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেট পাওয়া যায়।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ‘অপরাধীরা কৌশল বদলে এখন ওষুধের মতো দেখতে ট্যাপেন্টাডল পাচার করছে। এক পাতায় ১০টি করে সাধারণ ওষুধের মতো সাজানো থাকায় তা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। মূলত ইয়াবার বিকল্প হিসেবে এটি ব্যবহার করা হচ্ছে।’
ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কুষ্টিয়ার খোকসা উপজেলায় নৈশপ্রহরী ও ব্যবসায়ীদের হাত-পা বেঁধে তিনটি সোনার দোকানসহ পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
৯ মিনিট আগে
চুরির অপবাদে ময়মনসিংহের ভালুকায় সুজনকে পিটিয়ে আহত করেন কয়েকজন ব্যক্তি। এতে অচেতন হয়ে পড়লে সিএনজিচালিত অটোরিকশায় করে এনে তাঁকে ফেলা রাখা হয় গাজীপুরের শ্রীপুরের একটি ময়লার স্তূপে। সেখানে স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তবে শেষ রক্ষা হয়নি।
১১ মিনিট আগে
রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়ায় চর ও তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী পয়েন্টে পানি বিপৎসীমার ১ দশমিক ৩৮ মিটার নিচে ছিল। নগরের শ্রীরামপুর, পঞ্চবটি এবং পবা, বাঘা ও গোদাগাড়ীর চরাঞ্চলের নিম্নভূমিতে পানি ঢুকেছে।
১৮ মিনিট আগে
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও তাঁকে লাঞ্ছিত করার অভিযোগে গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। একই সঙ্গে ঘটনার বিষয়ে ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বাঁধনকে প্রয়োজনীয় কনস্যুলার ও আইনি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
১৯ মিনিট আগে