
নেত্রকোনার কলমাকান্দায় চোরাই পথে আনা ভারতীয় প্রসাধনী জব্দ ও দুই যুবক আটকের ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকের সঙ্গে (এসআই) চোরাকারবারির ঘুষ নিয়ে দর-কষাকষির দুটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার রাত ১০টার পর অডিও দুটি ফাঁস হয়। পরে রাতেই অভিযুক্ত এসআই মো. আবু হানিফকে থানা থেকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, ‘ছড়িয়ে পড়া অডিও আমার নজরে আসার সঙ্গে সঙ্গে অভিযুক্ত এসআই আবু হানিফকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ একটি পিকআপ থেকে ১৮ বস্তা বডি স্প্রে, শ্যাম্পু, অলিভ অয়েলসহ বিপুল ভারতীয় প্রসাধনী জব্দ করে। এ সময় পিকআপের চালক নাজিরপুরের শিংপুর এলাকার মো. নাছিম (২৩) ও তাঁর সহকারী সেইচাহানি গ্রামের মনির হোসেনকে (২১) আটক করা হয়। পরে ওই দুই যুবক ও মূল হোতা উপজেলার রাজনগর গ্রামের জসিম উদ্দিনসহ (৩৫) পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করা হয়।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি অডিও ছড়িয়ে পড়ে। যেখানে এসআই আবু হানিফের সঙ্গে জসিম উদ্দিনের কথোপকথন শোনা যায়। ৫ মিনিট ২৩ সেকেন্ডের প্রথম অডিওটিতে জসিমকে বলতে শোনা গেছে, ‘স্যার, আপনাকে ৮০ হাজার টাকা দেব। আপনি আমাকে মামলা দিবেন না। শুধু দুই বস্তা মাল আটক দেখাবেন।’ এ সময় আবু হানিফকে বলতে শোনা যায়, ‘না ভাই, যা বলছি, তার কম হবে না। আপনি ৩ লাখ টাকা দেন।’ তারপর ওই ব্যক্তি বলেন, ‘এক লাখ টাকা দিব। ওসি স্যার কিন্তু বিপক্ষে যাবেন না। ওসি স্যার বলছেন—যেহেতু আমাকে জানিয়ে আপনারা করেছেন, দারোগার সাথে কথা বলেন।’ তারপর এসআই আবু হানিফ বলেন, ‘একটা জায়গার কথা বলব, সেখানে আপনি তিন লাখ নিয়ে আসেন। এটা আপনার জন্যই ভালো হবে। এরপর আমরা তো আছিই...।’ ৩ মিনিট ১২ সেকেন্ডের অপর অডিওটিতে ওই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘আপনি যা করবেন, তাড়াতাড়ি করেন। আমি এখন ভবানীপুর ব্রিজ পার হচ্ছি...যান, আপনার জন্য আমি ছাড় দিলাম, আড়াই নিয়ে আসেন।’ তখন জসিম বলেন, ‘ভাই, আপনি তো ছাড় দিছেন, আরেকটু দেন। আমি কষ্ট করে হলেও আপনাকে দুই লাখ টাকা দিচ্ছি। আমারে একটু সময় দেন...।’ একপর্যায়ে আবু হানিফ বলেন, ‘দেইখেন হোয়াটসঅ্যাপে কথা অন্য ফোনে রেকর্ড করা যায়, এটা করবেন না...।’ ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত এসআই আবু হানিফ ও চোরাকারবারি জসিম উদ্দিনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, ‘বিষয়টি পুলিশ সুপার স্যার দেখছেন। এসআই আবু হানিফকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। চোরাই পণ্যের মালিক জসিম মিয়াকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’ এসব ঘটনার সঙ্গে তিনি জড়িত নন বলেও দাবি করেন ওসি।

আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২) এর ১২ (১) (এইচ) অনুযায়ী সরকারি চাকরি ছাড়ার তিন বছর পরে কেউ নির্বাচন করতে পারবে। ঠিক তেমনিভাবে কোনো বেসরকারি সংস্থা, যারা বিদেশি সাহায্যপুষ্ট, তাদের কেউ এক্সিকিউটিভ পদে থাকলে তিন বছর পূর্ণ হওয়ার আগে নির্বাচনের অযোগ্য হবেন।
৫ মিনিট আগে
গিলাফ (বিশেষ লাল কাপড়) ছড়ানোর মধ্য দিয়ে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরস শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে প্রথমে মাজার কর্তৃপক্ষের গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামীকাল শুক্রবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরস শেষ হবে।
১২ মিনিট আগে
পটুয়াখালীর স্বাস্থ্যসেবার সংকট নিরসনে ৫০০ শয্যার একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
১৭ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে গরুবোঝাই ট্রাক থেকে ১০টি গরু নিয়ে গেছে ডাকাতেরা। এ সময় ডাকাতদের হামলায় ট্রাকচালক ও তাঁর সহকারী গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার বালুজুড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে