
এসএসসি পরীক্ষার ফলাফলে ময়মনসিংহ বিভাগে জেলাভিত্তিক পাসের হারের দিক থেকে প্রথম হয়েছে নেত্রকোনা জেলা। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ময়মনসিংহ জেলায় পাসের হার ৫৭ দশমিক ৮০, জামালপুর জেলায় পাসের হার ৫৫ দশমিক ৬০ এবং শেরপুর জেলায় পাসের হার ৫৫ দশমিক ৪১ ভাগ এবং নেত্রকোনা জেলায় পাসের হার ৬০ দশমিক ৪৯ ভাগ।
জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, নেত্রকোনা জেলায় শতভাগ পাস করেছে কেন্দুয়ার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। বিদ্যালয়টি থেকে এবার ৩৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়েছে। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ।
এ ছাড়া উপজেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, নেত্রকোনা সদরে পাসের হার ৬৪ দশমিক ৩১ ভাগ, বারহাট্টায় পাসের হার ৪৯ দশমিক ৩১, মদন ৬০ দশমিক ৮২, মোহনগঞ্জ ৬৮ দশমিক ৩৬, খালিয়াজুরীতে ৪৯ দশমিক ৪১, আটপাড়ায় ৫০ দশমিক ৮২, কেন্দুয়ায় ৫৫ দশমিক শূন্য ৭, দুর্গাপুরে ৫৮ দশমিক ৩০, কলমাকান্দায় ৫৯ দশমিক ২৮ ও পূর্বধলায় ৬০ দশমিক ৪৯ ভাগ পাস করে।
এ ছাড়া দাখিলে পাসের হার ৫৩ দশমিক ৬১ ভাগ এবং ভোকেশনালে পাসের হার ৪৬ দশমিক ৬০। জেলা শহরের ‘মালনী কারিগরি স্কুলে’ শতভাগ ফেল করেছে শিক্ষার্থীরা। এই প্রতিষ্ঠান থেকে ৩১ শিক্ষার্থী অংশ নিয়ে কেউই পাস করেনি।
কেন্দুয়ার শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আশাদুজ্জামান বলেন, ‘আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের পুরোপুরি পাঠদান করতে। সেই কারণেই আমরা ভালো করতে পেরেছি। আশা করছি এই ধারা অব্যাহত থাকবে।’
জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদ বলেন, ‘আমরা সকলে সমন্বিতভাবে চেষ্টা করছি শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরলেই ফলাফল আরও ভালো হবে।’
নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, ‘উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে বিতর্ক, বিজ্ঞান, ল্যাঙ্গুয়েজ ও কালচারাল ক্লাব গঠন করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা পাঠ্যসূচি পড়ার পাশাপাশি নানান সৃজনশীল কাজকর্মে মনোনিবেশ করবে। এতে করে আরও ভালো ফলাফল হবে।’

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাকিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে একটি মনোহারি দোকানে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এতে দোকানমালিক ইব্রাহিম খলিল (৪৫) গুরুতর দগ্ধ হয়েছেন এবং দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেছে।
১০ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে বৃদ্ধাশ্রমে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম মো. রুবেল মিয়ার (৩০) বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার নান্দাইল মডেল থানায় মামলাটি করেন চর বেতাগৈর মাতৃছায়া সমাজ কল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম। মামলার পর ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার
২০ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ শাহেদ আলী (৬৭) হত্যা মামলায় আসামি হয়ে প্রায় এক মাস ঘরছাড়া ছিল একটি পরিবার। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে শুক্রবার বাড়িতে ফিরে তাঁরা দেখেন, ঘরের জানালা ভাঙা এবং দরজায় অন্য তালা ঝুলছে। তালা ভেঙে ঘরে ঢুকে ধান-চাল, টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল....
৩৫ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে সাততলা ভবনের পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শান্ত মিয়া (১৮) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
৪৪ মিনিট আগে