নেত্রকোনা পৌর শহরের কুরপাড়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংযোগ তারে বিদ্যুতায়িত হয়ে এক গাভির মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে এলাকাবাসীর দাবি, বিদ্যুৎ বিভাগের অবহেলায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আজ রোববার বিকেলে শহরের কুরপাড় মীরবাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে। গাভিটি ওই এলাকার খামারি সৈয়দ শফি আহমেদের বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা পৌর শহরের কুরপাড় মীরবাড়ি এলাকায় সৈয়দ শফি আহমেদের একটি দুগ্ধখামার রয়েছে। ওই খামারে তিনি উন্নত জাতের গাভি লালন-পালন করেন এবং দুধ উৎপাদন করে থাকেন। আজ দুপুরে গরুগুলোকে গোসল করিয়ে ঘাস খাওয়ানোর জন্য বাইরে ছেড়ে দেওয়া হয়। বিকেলে মীরবাড়ি টাওয়ারের পাশের একটি ট্রান্সফরমারের খুঁটির পাশ দিয়ে গরুটি যাচ্ছিল। পিলারে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই গাভিটি মারা যায়।
খামারের ম্যানেজার হেলিম মিয়া বলেন, প্রতিদিনের মতো আজ দুপুরে গাভিগুলোকে গোসল করিয়ে খামারের আশপাশে খোলা জায়গায় ঘাস খাওয়ানোর জন্য ছাড়া হয়। এর মধ্যে টাওয়ারের পাশে ট্রান্সফরমারের খুঁটির সঙ্গে ঝুলে থাকা তারে লেগে গরুটি মারা যায়। এ রকম ঘটনা শহরে প্রায়ই বিভিন্ন এলাকায় ঘটছে।
হেলিম মিয়া আরও বলেন, কয়েক দিন আগেও কুরপাড় কাইলাটি মোড়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে লেগে একটি গরু মারা যায়। বিদ্যুৎ বিভাগকে জানালে তারা এগুলো নিয়ে কোনো গুরুত্ব দেয়নি।
নেত্রকোনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম শাহীন বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর আমাদের লোকজন সেখানে পাঠানো হয়েছে। সেখানে বৈদ্যুতিক তারের কোনো সমস্যা থাকলে ঠিকঠাক করা হবে।’

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
১ ঘণ্টা আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
১ ঘণ্টা আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
২ ঘণ্টা আগে