
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে তাঁকে ইয়াবা সেবন করতে দেখা গেছে।
এই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা শ্রমিক দল।
আজ শনিবার (৪ এপ্রিল) উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পত্রে তাঁকে শোকজ করা হয়েছে।
এতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খালিয়াজুরী উপজেলা শ্রমিক দলের সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
তবে অভিযুক্ত শ্রমিক দল নেতা শফিকুল ইসলামের দাবি, তাঁকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্রমূলক এমন ভিডিও এআই দিয়ে বানানো হয়েছে। মাদকের সঙ্গে তিনি জড়িত নন।
এ বিষয়ে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, মাদক সেবনের ভিডিওটি চোখে পড়ার পর শফিকুল ইসলামকে শোকজ করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জড়িত থাকার বিষয় প্রমাণিত হলে তাঁকে বহিষ্কার করা হবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতিসহ চারজন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কাঁচপুরের সোনাপুর উত্তরপাড়ায় শাহ আলম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জান
১৩ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় হামের লক্ষণ নিয়ে এক বছরের শিশু আবু তালহা মারা গেছে। গতকাল শনিবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়। নিহত আবু তালহা কমলগঞ্জ উপজেলার জালালিয়া গ্রামের সুমন মিয়ার ছেলে।
২১ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় শ্বশুরবাড়ি থেকে মুমতাহা জান্নাত (১৯) নামের এক গৃহবধূকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে মুমতাহাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২৪ মিনিট আগে
রাজশাহী মহানগরীর মেহেরচণ্ডী এলাকায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী মারা গেছে। আজ রোববার সকালে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
২৭ মিনিট আগে