
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় কংস নদের পাড়ের জঙ্গল থেকে ফজলুল রহিম কাজল (৫৫) নামে সাবেক এক সেনাসদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির গলায় রশি প্যাঁচানো ছিল।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিরামপুর গ্রাম-সংলগ্ন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নিহত ফজলুল রহিম কাজল সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কাকিয়াম গ্রামের মৃত জবান আলীর ছেলে। দুই বছর আগে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর তিনি নিজ এলাকায় একটি সৌরবিদ্যুৎ প্রকল্পে হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর সকালে সৌরবিদ্যুৎ প্রকল্পের টাকা তুলতে ব্যাংকের উদ্দেশে বাড়ি থেকে বের হন কাজল। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ শুক্রবার সকাল ৮টার দিকে কংস নদের পাড়ে গরু চরাতে গিয়ে এক ব্যক্তি দুর্গন্ধ পান। পরে খোঁজাখুঁজি করে জঙ্গলের একটি গাছের মগডালে হেলান দেওয়া অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরবর্তী সময়ে মোহনগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিহতের বড় ভাই ফজলুল করিম বুলবুল বলেন, ‘ব্যাংক থেকে টাকা তোলার উদ্দেশ্যে ৭ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি কাজল। টাকা ব্যাংক থেকে তোলা হয়েছিল কি না, তা আমরা জানি না। এটি কোনো আত্মহত্যা হতে পারে না। লাশটি গাছের ডালে বসানো অবস্থায় রাখা ছিল, ঝুলন্ত ছিল না। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, লাশের গায়ে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং পরিধেয় বস্ত্রও স্বাভাবিক ছিল।
ওসি আরও বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে এটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে।

গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাংকঋণ পরিশোধ না করায় চেক ডিজঅনারের মামলায় মো. তারিকুল ইসলাম তারেক (৪০) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. তারিকুল ইসলাম তারেক উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মো. আবদুল জব্বার মিয়ার ছেলে ও শোভাগঞ্জ বাজারস্থ মেসার্স আব্দুর জব্বার...
১৩ মিনিট আগে
সিলেটে আগামী সোমবার থেকে টিকিটের নামের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের অমিল থাকলে ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না। টিকিট কালোবাজারি রোধে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেলা প্রশাসক.....
১৪ মিনিট আগে
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১ লাখ ৪২ হাজার টাকা, ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও সাতটি....
১৯ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাহফুজা আক্তার (৭) হত্যা মামলার প্রধান আসামি বাবলু শেখকে (৫৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকার শংকরপাশা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা
২০ মিনিট আগে