নাটোরে চলতি মৌসুমে আম পাড়া শুরু হয়েছে। বিষমুক্ত নিরাপদ ফল নিশ্চিতকরণের অংশ হিসেবে এবারও সময়সূচি অনুসরণ করে আম পাড়া চলবে। আজ শনিবার সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার কোলাকান্তনগর আমবাগানে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। তিনি জানান, এবার নাটোরে ৭৫০ কোটি টাকার আম কেনাবেচা হবে।
জেলার আম সংগ্রহ সময়সূচি অনুসারে আজ ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রাণী পছন্দ ও লক্ষণভাগ, ৩০ মে থেকে ক্ষীরসাপাত, ১০ জুন থেকে ল্যাংড়া, ২০ জুন থেকে মোহনভোগ ও আম্রপালি, ২৫ জুন থেকে ফজলি ও হাঁড়িভাঙা, ৫ জুলাই থেকে মল্লিকা, ১০ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং ২০ আগস্ট থেকে গৌরমমি আম সংগ্রহ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. আব্দুল ওয়াদুদ, উপজেলা কৃষি অফিসার হারুনর রশীদ, আহম্মদপুর আম আড়তদার মালিক সমিতির সভাপতি আব্দুর রউফ প্রমুখ।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. আব্দুল ওয়াদুদ বলেন, নাটোর জেলায় চলতি বছর ৫ হাজার ৭৪৭ হেক্টর আমবাগান থেকে ৮০ হাজার ৪০০ টন আম সংগ্রহ করা হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, গাছ থেকে আম সংগ্রহ, ‘বিপণন ও পরিবহনের সব ধরনের প্রতিবন্ধকতা নিরসন করে ক্রেতা পর্যায়ে নিরাপদ ফল নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। এই লক্ষ্য বাস্তবায়নে আম উৎপাদক ও আম ব্যবসায়ী এবং পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখা হবে। জনস্বাস্থ্য নিশ্চিত করতে বাগানে কেমিকেলমুক্ত ফল প্রাপ্তিতে প্রশাসনিক নজরদারিও অব্যাহত থাকবে। এবার ৭৫০ কোটি টাকার আম কেনাবেচা হবে বলে আশা প্রকাশ করছি।’

আহত পুলিশ সদস্যরা হলেন ট্রাফিক সার্জেন্ট শাহজালাল হোসাইন, ইমরান তালুকদার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) তরিকুল ইসলাম। তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় রাতেই কাজী শাহীন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ মিনিট আগে
পবিত্র ঈদুল ফিতর পালনে নিজ বাড়িতে যাওয়ার আগে নগরবাসীকে নিজ বাসা-বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে উন্নতমানের তালা ব্যবহার এবং ফাঁকা বাসায় নগদ অর্থ, স্বর্ণালংকার বা মূল্যবান সামগ্রী রেখে না যাওয়ার অনুরোধ করেছে নগর পুলিশ।
১৩ মিনিট আগে
শাহ আলমের গ্যারেজের কর্মচারী আকতার হোসেন জুয়েলের অটোপার্টসের দোকানে রাতে ছিলেন। আগুন লাগার পর দোকানের বাইরে থেকে তালা মারার কারণে বের হতে না পেরে পুড়ে মারা যান তিনি।
১৮ মিনিট আগে
ঈদুল ফিতরের কেনাকাটার শেষ পর্যায়ে আতর-টুপির দোকানে ভিড় বেড়েছে। পছন্দের কাপড়, জুতা ও কসমেটিকস কেনা শেষে এখন আতর-টুপির দোকানে যাচ্ছেন মানুষ। একেবারে শেষ সময়ে ফুটপাতের আতর-টুপির দোকান জমে উঠেছে।
২৫ মিনিট আগে