
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংস্কার কমিশনের সদস্য হয়েছেন নাটোরের লালপুরের মেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিন পুতুল। তাঁকে এই পদে নিযুক্ত করার বিষয়ে গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন দেওয়া হয়।
দুদক সংস্কার কমিশনের সদস্য হওয়ার বিষয়ে আজ শুক্রবার সকালে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আইনজীবী ফারজানা শারমিন পুতুল।
পুতুল লালপুর উপজেলার গৌরীপুর গ্রামে ১৯৮৪ সালের ২ নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর বাবা নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মো. ফজলুর রহমান পটল। পুতুলের মা সাবেক অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন। ২০০৯ সালের ১৬ জুলাই এইচ এম বাররু সানি নামের এক ব্যক্তিকে বিয়ে করেন এই আইনজীবী।
ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছেন পুতুল। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করেন। পরে লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি ল স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নেন। তিনি ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকার মহাখালীর ক্যাপিটাল ল কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হন।
বিএনপি নেতা প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের ‘মওদুদ আহমদ অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এ যুক্ত ছিলেন পুতুল। বর্তমানে ঢাকা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত। এ ছাড়া তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক কমিটির সদস্য, বিএনআরসি এডিটোরিয়াল বোর্ডের সদস্য। ২০২৩ সালের ৮ অক্টোবর তাঁকে বিএনপি মিডিয়া সেলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকায় ১ হাজার ৪০৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধে ধস নেমেছে। এরই মধ্যে বাঁধের প্রায় ৪০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর আগে ওই এলাকায় বাঁধের প্রায় ৫০ মিটার অংশে ফাটল দেখা দিয়েছিল। ধসের ঘটনায় সুরেশ্বর লঞ্চঘাট ও মাছঘাট এলাকার ব্যবসায়ী...
৬ মিনিট আগে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।
২২ মিনিট আগে
সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ জানান, ফজরের নামাজের পর ভবনের পঞ্চম তলা থেকে ওই তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পর বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। শব্দ শুনে ভবনের দারোয়ান ঘটনাস্থলে গিয়ে লিফটের ভেতর থেকে তাঁদের চিৎকার শুনতে পান।
২৮ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলায় ভোররাতে রাস্তায় বাঁশ ফেলে পথ রোধ করে গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে মারধর করে দুটি ব্যাটারিচালিত পাখিভ্যান ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ফজরের আজানের পর উপজেলার বামন্দী-দেবীপুর সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার চারজনের মধ্যে তিনজনের বাড়ি কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া...
৪৪ মিনিট আগে