
নাটোরের জেলা প্রশাসকের (ডিসি) পরিত্যক্ত বাংলোর মাঠে পুঁতে রাখা অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শতাধিক বান্ডিল ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে এসব ব্যালট পেপার উদ্ধার করেন জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।
এসব ব্যালটের অধিকাংশই নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই নাটোর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়।
নাটোর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার শহরের দক্ষিণ কান্দিভিটুয়ার নাটোরের জেলা প্রশাসকের পরিত্যক্ত বাংলোসংলগ্ন তালাবঘাট থেকে কম্বলে মোড়ানো অবস্থায় ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তালাবঘাটে আরও অস্ত্র আছে কি না, খুঁজতে আজ শনিবার সকালে আবারও ঘাটে ডুবুরি নামিয়ে তল্লাশি করে পুলিশ। ঘাটের অদূরেই জেলা প্রশাসকের পরিত্যক্ত বাংলোর মাঠে সম্প্রতি খোঁড়া ভরাট গর্ত দেখতে পান উপস্থিত জাতীয় গোয়েন্দা সংস্থার নাটোর কার্যালয়ের সদস্যরা। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ সেখানকার মাটি খুঁড়ে এসব ব্যালট পেপার উদ্ধার করে। এর মধ্যে কিছু ব্যালটে সিল মারা ছিল।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে নাটোর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. রাশেদুল ইসলাম খবর পেয়ে পুরোনো ডিসি বাংলোতে যান। এ সময় মাটি খুঁড়ে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়।

এনডিসি রাশেদুল ইসলাম বলেন, উদ্ধার ব্যালট পেপারগুলো গত দ্বাদশ সংসদ নির্বাচনের। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ছয় মাস পর্যন্ত এসব ব্যালট পেপার ট্রেজারিতে জমা থাকে। পরবর্তী সময়ে কোনো মামলা-মোকদ্দমা না হলে ব্যালট পেপারগুলো ধ্বংস বা অন্যত্র সরিয়ে ফেলা হয়। এরই অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী উপজেলা পরিষদ নির্বাচনের কারণে ট্রেজারিতে পর্যাপ্ত জায়গা না থাকায় পুরোনো ডিসি বাংলোর পরিত্যক্ত ভবনে ব্যালট ও কিছু নির্বাচনী সরঞ্জাম রাখা হয়। কিন্তু কে বা কারা এসব ব্যালট পেপার সেই গুদাম থেকে বের করে মাটিতে পুঁতে রাখে।
পরিত্যক্ত বাংলোতে কোনো পাহারার ব্যবস্থা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে এনডিসি রাশেদুল বলেন, সেখানে একজন নাইটগার্ড আছেন। কিন্তু তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি। গতকাল ডিসি বাংলোর পাশের পুকুর থেকে উদ্ধার ছয়টি আগ্নেয়াস্ত্রের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে এনডিসি বলেন, অস্ত্র উদ্ধারের সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না, খতিয়ে দেখতে হবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় বৈধ অনুমোদন বা কার্যকর ইজারা ছাড়াই খেয়াঘাট পরিচালনা করছে। বর্ষার ভরা মৌসুমে উত্তাল পদ্মায় এভাবে যাত্রী পারাপারে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে বলেও আশঙ্কা করছেন তারা।
২৯ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। উপজেলার ২১টি মাদ্রাসা থেকে ৫৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩০৯ জন। গড় পাসের হার ৫৬ দশমিক ৬৯ শতাংশ।
৩৩ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেন বহনকারী একটি ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর ট্রাক থেকে তরল নাইট্রোজেন বের হয়ে আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়া বা কুয়াশার মতো গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
৩৭ মিনিট আগে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় সবাই অকৃতকার্য। ১১ জন শিক্ষকের এ বিদ্যালয়ে ৫ জন পরীক্ষার্থীর কেউ পাস করেনি।
৩৮ মিনিট আগে