
নাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি সানাউল্লাহ নূর বাবুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠান হয়েছে। আজ বুধবার বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজারে বাবু সংগ্রাম পরিষদের উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
অনুষ্ঠান চলাকালে এলাকা ঘুরে দেখা যায়, সহাসড়কের পশ্চিম অংশের পাশে মঞ্চ তৈরি করে বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বক্তব্য দিচ্ছেন। মহাসড়কে পেতে রাখা চেয়ারে বসে কর্মীরা বক্তব্য শুনছেন। অনুষ্ঠানস্থলের সামনে নেতা-কর্মীর ভিড় জমে। সড়কের পূর্বের অংশ দিয়ে থেমে থেমে যানবাহন চলাচল করছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। এ সময় বিভিন্ন যানবাহনে থাকা যাত্রী ও পথচারীদের ভোগান্তি চোখে পড়ে। এ সময় নাম প্রকাশ না করার শর্তে যাত্রী ও পথচারীদের কেউ কেউ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী সংসদ সদস্য হওয়ার পর একই জায়গায় মহাসড়ক বন্ধ করে অনুষ্ঠান করতেন। এখন বিএনপিও একই কাজ করছে।
জেলা বিএনপির সাবেক সদস্য ও সানাউল্লাহ নুর বাবুর স্ত্রী মহুয়া নুর কচির সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, বিএনপি নেতা শরীফুল ইসলাম তুহিন, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, ২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়া বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় সানাউল্লাহ নূর বাবু খুন হন। পরদিন তাঁর স্ত্রী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় ২৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পরে আদালতে সম্পূরক আবেদনের মাধ্যমে ১৮ জনকে অন্তর্ভুক্ত করে ৪৫ জনকে আসামি করা হয়।
মহাসড়ক বন্ধ করে সভার আয়োজন প্রসঙ্গে মহুয়া নুর কচি বলেন, যেহেতু এই জায়গাটায় বাবুকে হত্যা করা হয়েছিল, তাই এখানে অনুষ্ঠান করা হয়েছে। কোনো সমস্যা হয়নি।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরি দেওয়ার কথা বলে এক গ্রামের ২২ জনকে ডাকা হয়েছিল ঢাকায়। এমন চাকরির আশায় আজ বুধবার ঢাকা এসেছিলেন তাঁরা মৌলভীবাজার থেকে। তবে বিমানবন্দরে এসে জানতে পারলেন, সবই ভুয়া।
২ ঘণ্টা আগে
হোসেনপুরে সংবাদ প্রকাশের জেরে ‘মিথ্যা’ মামলায় ২৪ দিন ধরে কারাবন্দী খায়রুল ইসলাম ফকির (৪০) নামের এক সাংবাদিক। এতে দিশেহারা হয়ে পড়েছে তাঁর পরিবার। আজ বুধবার খায়রুলের মুক্তি ও মামলা থেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বজনেরা।
৩ ঘণ্টা আগে
কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশের জন্য সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে ওই ব্যক্তিদের নাম জনসম্মুখে প্রকাশ অথবা আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
‘বিষয়টি বর্তমানে তদন্তাধীন এবং আমরা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে এটি অবহিত করেছি। হার্ডড্রাইভ রিপ্লেসের বিষয়টি আমরা সিসলক এবং রেজিস্ট্রারে দেখতে পেয়েছি।’
৪ ঘণ্টা আগে