নাটোরের লালপুরে প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাতের অভিযোগে হ্যাকিং চক্রের সক্রিয় পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মে) সন্ধ্যায় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে লালপুর থানার এসআই মুনসুপ আলী, এসআই আল মাসুম ও এএসআই আনছার আলীর নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে রফিজ মণ্ডলের বাড়ির শয়নঘর থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে প্রবাসীদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার ও ইমো অ্যাকাউন্ট হ্যাক করে পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিল এবং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের প্রস্তুতি নিচ্ছিল বলে জানায় পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার তাঁদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৪ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৪ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৪ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৪ ঘণ্টা আগে