
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি গার্মেন্টস কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিটের ঘটনায় আহত তিন শ্রমিকের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। অপর একজন ঢাকার বার্ন হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (১ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একরাম হোসেন (৩৫)। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি গ্রামের বাসিন্দা এবং আমির শার্টস লিমিটেডের বয়লার অপারেটর (ইলেকট্রিশিয়ান) হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহাদাত হোসেন নামে কারখানাটির এক নিরাপত্তাকর্মী। তিনি পার্শ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজী কাজীবাড়ি এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আহত ওয়েল্ডার রবিউল হোসেন ঢাকার বার্ন হাসপাতালে চিকিৎসাধীন।
কারখানা সূত্রে জানা যায়, বুধবার সকাল পৌনে ৮টার দিকে কারখানার বিদ্যুতের মূল সুইচ চালু করার সময় হঠাৎ শর্টসার্কিট হয়। এতে আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়ার সৃষ্টি হলে বয়লার অপারেটর একরাম হোসেন, নিরাপত্তাকর্মী শাহাদাত হোসেন এবং ওয়েল্ডার রবিউল হোসেন গুরুতর আহত হন।
পরে সহকর্মীরা তাঁদের উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন হাসপাতালে পাঠানো হয়।
আমির শার্টস লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার একরামুল হক বলেন, কারখানা চালুর সময় বৈদ্যুতিক শর্টসার্কিটে এ দুর্ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের নীতিমালা ও বিজিএমইএর নিয়ম অনুযায়ী নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি আহতদের চিকিৎসা ব্যয় বহন এবং পরিবারকে সহায়তা করা হবে।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আমিন বলেন, ‘দুই শ্রমিকের মৃত্যুর খবর জেনেছি। ফ্যাক্টরির পক্ষ থেকে তাদের যথাযথ নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এ ছাড়া আমরা কলকারখানা পরিদর্শকের মাধ্যমে তাদের এই প্রাপ্য বিষয়টি নিশ্চিত করব।’

জমির মালিক আবুল কালাম জানান, তিনি ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে পাঁচটি দলিলে ৮২৫ দাগের ১৬ দশমিক ৩৫ শতাংশ জমি ক্রয় করেন। বিক্রেতারা তাঁকে জমির দখল বুঝিয়ে দেন। তবে জমিতে কাজ শুরু করলে স্থানীয় বিএনপি নেতা কামরুজ্জামান মণ্ডল বাধা দেন। তিনি বলেন, ‘জমির একটি অংশ নিয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের দাবি রয়েছে।
১ ঘণ্টা আগে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় বাসাটির ভাড়াটিয়া মোহাম্মদ সাজিদুর রহমান মজিদকে আটক করা সম্ভব হয়নি। তিনি পলাতক।
১ ঘণ্টা আগে
একপর্যায়ে ট্রাকটি গ্রামের সরু সড়কে ঢুকে পড়ে এবং নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজার ও বিলনালিয়া এলাকায় আরও কয়েকজনকে আহত করে। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। ধাওয়া খেয়ে ট্রাকটি বিলনালিয়া নতুন হাটখোলা এলাকার মুন্সী স্টোরে সজোরে ধাক্কা দেয়।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চা-শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা, শোষণ ও মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে মঞ্চস্থ হয়েছে পথনাটক ‘১৭০ টাকা’। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন পায়রা চত্বরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে নাটকটি...
১০ ঘণ্টা আগে