
নাটোরের গুরুদাসপুরে গুমানী নদীর সেতুর মাপজোক, মাটি পরীক্ষা সম্পন্ন হলেও নকশার জটিলতায় নির্মাণকাজ স্থবির হয়ে পড়েছে। ফলে তিনটি ইউনিয়নের অন্তত ৪০ হাজার মানুষ খেয়ায় রশি টেনে নদী পারাপার হচ্ছে। এতে করে তারা দুর্ভোগের শিকার হচ্ছে।
সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমলে সেতু নির্মাণের জন্য প্রস্তাব গ্রহণ করা হয়। পরে জাতীয় অর্থনীতি পরিষদে (একনেক) অনুমোদন হয়। এর পরিপ্রেক্ষিতে সেতু নির্মাণের জন্য সেখানে মাপজোক, মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) করা হয়। কিন্তু সেতুর নকশা জটিলতার কারণে নির্মাণকাজ বন্ধ থাকে।
উপজেলা প্রকৌশলী মিলন মিয়া জানান, এখানে ৯৫ ফুট দীর্ঘ সেতু নির্মাণ করার কথা রয়েছে। এখন নকশা অনুমোদন হলেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ মিলবে। তখন টেন্ডার আহ্বান করে দ্রুত নির্মাণকাজ শুরু করা যাবে। তবে কেন, কী কারণে নকশাটি আটকে রয়েছে জানা নেই তাঁর।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গুমানী নদীর উত্তর পাড়ের উত্তর বাহাদুরপাড়া, সাহাপুর চরসাহাপুর খুবজীপুর ইউনিয়নের চরপিপলা, শ্রীপুর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাটাবাড়ি, হেমনগর ওনওখাদাসহ কমপক্ষে ১০টি গ্রাম রয়েছে। নদীটির দক্ষিণ পাড়ে রয়েছে আরও ৫টি গ্রাম।
বছরের পর বছর এসব গ্রামের মানুষ খেয়ার ওপর নির্ভরশীল। শুকনোয় বাঁশের চারাট আর বর্ষায় নৌকার রশি টেনে পারাপার হতে হয়। শুকনোয় সমস্যা তেমন না হলেও ভরা বর্ষায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হয়ে থাকে।
কারণ নদীটির উত্তর পাড়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। সব প্রতিষ্ঠান নদীর দক্ষিণ পাড়ে। এ ছাড়া উপজেলা সদর, হাট-বাজারসহ প্রয়োজনীয় সব সুবিধা রয়েছে দক্ষিণে।
সম্প্রতি দেখা গেছে, নদীতে টইটম্বুর পানি। নদীতে পানি বৃদ্ধির কারণে দক্ষিণ পাড়ায় প্রায় ১০ ফুট বাঁশের চারাট বসানো হয়েছে। সেই চারাটের ওপর দিয়ে নৌকায় উঠছে কোমলমতি শিক্ষার্থীসহ নানা শ্রেণির মানুষ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, নদীর উত্তর পাড়ে কাঁচা সড়ক পাকাকরণের কাজ চলমান রয়েছে। রশি টেনে খেয়া পারাপারের ঘটনা সত্য। তবে ব্রিজ নির্মাণের অগ্রগতি সম্পর্কে জানা নেই তাঁর।

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ার শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে এ ঘটনা ঘটে। মন্দির পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে পূজার আবশ্যকীয় সামগ্রী, তিনটি ধাতব ঘট এবং ঘটের সঙ্গে থাকা
২ মিনিট আগে
‘আমার বাবা একজন ভ্যানচালক। চর এলাকায় ভ্যান চালিয়ে কষ্টে ছয়জনের সংসার চালান। চার ভাই-বোনের লেখাপড়ার খরচ জোগাতে তাঁকে হিমশিম খেতে হয়। অনেক কষ্ট করে অনার্স-মাস্টার্স শেষ করেছি। এখন চাকরিটা পেয়েও যদি নিয়োগপত্র না পাই, তাহলে আমরা কোথায় যাব।’
৮ মিনিট আগে
স্থানীয় বাসিন্দারা জানান, গাছ সরিয়ে দীপা রানীর মরদেহ উদ্ধারের পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে শিশুটির সন্ধান চলছিল। পরে শিশুটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
১৪ মিনিট আগে
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর নৌ সীমানায় নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযানে তিনটি নৌকা ও দুই হাজার বর্গমিটার জাল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
২৬ মিনিট আগে