
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির বিরুদ্ধে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। সংগঠনের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইন ও বিভাগীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
রোববার রাতে সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, গত ২৮ জানুয়ারি ২০২৫ ব্রিটিশ হাইকমিশনের আমন্ত্রণে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল পুলিশ সংস্কার বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেয়। সভাটি আইজিপি সম্মতিক্রমে এবং বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে ব্রিটিশ হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে সরকার গঠিত ‘পুলিশ সংস্কার কমিশন’-এর সঙ্গে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করে লিখিত সুপারিশ ও প্রস্তাবনা দেয়। পুলিশ সদর দপ্তরের পাশাপাশি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ের আলোচনায় অংশ নেন।
সংগঠনটির দাবি, গত বছরের ১৭ মার্চ ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের আয়োজিত একটি বিশেষ ইফতার মাহফিলে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও স্পেশাল ব্রাঞ্চ (এসবি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরসহ (ডিজিএফআই) বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
তবে এসব স্বাভাবিক ও পেশাগত কার্যক্রমকে কেন্দ্র করে সম্প্রতি একটি মহল বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ এবং ‘Bangladesh Police Inspector’s Community’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনা করছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। এসব প্ল্যাটফর্ম থেকে অ্যাসোসিয়েশনের বর্তমান নির্বাচিত কমিটির বিরুদ্ধে মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
অ্যাসোসিয়েশনের বিবৃতিতে পুলিশের একজন সদস্যের স্বাক্ষর অবৈধভাবে ব্যবহারের অভিযোগও তোলা হয়েছে। সংগঠনটি জানায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এডহক কমিটি/ ২০২৫’ অথবা ‘বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন’-এর নাম ব্যবহার করে তাঁর স্বাক্ষরযুক্ত যেসব বিবৃতি প্রচার করা হচ্ছে, সেসবের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।
অন্যদিকে, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ কে এম আলমগীর জাহান নিজেকে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি দাবি করে যে বিবৃতি দিয়েছেন, সেখানে রফিকুল ইসলামের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের দাবি, একজন শৃঙ্খলাবদ্ধ বাহিনীর সদস্য হয়ে অন্যের স্বাক্ষর অবৈধভাবে ব্যবহার, সংগঠনের নামে ভুয়া বিবৃতি প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো গুরুতর ও উদ্বেগজনক ঘটনা।
সংগঠনটি বলছে, ভুয়া ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনাকারী এবং অপপ্রচারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, ছদ্মনাম বা অবৈধ প্ল্যাটফর্ম ব্যবহার করে পেশাগত নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সংগঠনের কার্যক্রম নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর প্রচারণা বাংলাদেশ পুলিশের শৃঙ্খলা, প্রাতিষ্ঠানিক ঐক্য, পেশাদারত্ব এবং সামগ্রিক স্বার্থের পরিপন্থী।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৪ ঘণ্টা আগে