
নাটোরের লালপুরে বালুবাহী ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলাম (৫০), বিলমাড়িয়া ইউনিয়নের বড়বাদকয়া গ্রামের মনির হোসেন (২৭) এবং ছোট বাদকয়া গ্রামের বাবুল আলী (৪০)। আহত ব্যক্তিরা হলেন ভেল্লাবাড়িয়া গ্রামের রাজিবুল ইসলাম (২৬), রাব্বি (২৫), রামকৃষ্ণপুর গ্রামের মজনু (৩৫) এবং বড়বাদকয়া গ্রামের মিঠুন (৩০)। হতাহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নবীনগর এলাকায় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে একটি বাড়ির দেয়াল ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই জাহিদুল নিহত হন। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চারঘাট এলাকায় মনিরের মৃত্যু হয় এবং হাসপাতালে পৌঁছার পর বাবুলের মৃত্যু হয়।
বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত রাজিবুল ইসলাম জানান, তাঁরা পেঁয়াজ তোলার কাজে একটি অটোরিকশা ভাড়া করে ফরিদপুর এলাকায় যাচ্ছিলেন। নবীনগর এলাকায় পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে জাহিদুল ইসলামের মৃত্যু হয়। আর রাজশাহী নেওয়ার পথে মনির ও হাসপাতালে পৌঁছার পর বাবুলের মৃত্যু হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

অর্থমন্ত্রী বলেন, দেশের যারা হতদরিদ্র এবং যাদের চিকিৎসা করাতে অসুবিধা হচ্ছে, তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার বেসরকারি (প্রাইভেট) হাসপাতালগুলোর সঙ্গে বিশেষ চুক্তিতে যাচ্ছে। যেহেতু সরকারি হাসপাতালগুলোতে কিছু সীমাবদ্ধতা আছে, সে জন্য সরকার বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে কথা বলছে।
২ মিনিট আগে
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদীনালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ মে) বেলা ২টা ৪০ মিনিটে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের...
১৫ মিনিট আগে
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাধ্যমে আমাদের বিশাল অঙ্কের প্রায় ৪ বিলিয়ন ডলার ইতিমধ্যে বাজেট থেকে চলে গেছে। যা টাকার অঙ্কে প্রায় ৪০ হাজার কোটি।’ বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার অর্থনীতিকে ঋণাত্মক অবস্থা থেকে উদ্ধারের চেষ্টা করছে...
১৮ মিনিট আগে
চিকিৎসকের অবহেলায় রোগী মারা গেছে বলে ডা. নাসিরকে মারধর করা হয়। তখন ডা. নাসির হাসপাতালের বাথরুমে পালান। সেখান থেকে তাঁকে ধরে রাস্তায় নিয়ে প্রায় ৫০-৬০ জন মারধর করে গুরুতর আহত করে। পরে রাতে সেখানেই তাঁকে চিকিৎসা দেওয়া হয়।
২৭ মিনিট আগে