নাটোর রেলহেড ডিপোতে ৭ লাখ ২৫ হাজার ৫০০ লিটার ডিজেল এসেছে। প্রায় দেড় মাস পর
২১টি তেলবাহী ওয়াগনে চেপে এল এই বিপুল পরিমাণ জ্বালানি তেল। সেনাবাহিনীর পাহারায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব জ্বালানি সংশ্লিষ্ট ডিপোতে লোড করা হয়েছে। বিপুল এই সরবরাহ নাটোরসহ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় চলমান ডিজেলের সংকট কিছুটা লাঘব করবে।
আজ বুধবার (৮ এপ্রিল) বিকেলে তেলবাহী ওয়াগনগুলো নাটোর রেলস্টেশনের পদ্মা, মেঘনা ও যমুনা রেলহেড ডিপোতে পৌঁছায়।
আজ বিকেলে সেনাবাহিনীর কড়া প্রহরায় তেল খালাসের কাজ শুরু হয়। ডিপো কর্তৃপক্ষ জানায়, নতুন এই সরবরাহের ফলে সংশ্লিষ্ট চার জেলার ডিজেলের সংকট অনেকটা কমে আসবে।
এদিকে বিপুল পরিমাণ ডিজেল ডিপোতে লোড হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন কৃষকসহ অন্য ব্যবহারকারীরা।
চলনবিল অধ্যুষিত সিংড়ার সুকাশ এলাকার কৃষক দবির উদ্দিন বলেন, ‘আমরা ডিজেল পাচ্ছিলাম না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ডিজেল নিতে গেলে মাঠের কাজ ব্যাহত হতো। ডিজেল আসার খবরে আমরা খুশি।’
নলডাঙ্গার হালতি বিলের কৃষক সালামত আলী বলেন, ‘ডিজেল ছাড়া ধানের জমিতে সেচ দেওয়া যাচ্ছিল না। আমাদের কাছে সামান্য ডিজেল রয়েছে। ডিজেলের বণ্টনে আমাদের অগ্রাধিকার দিলে উপকৃত হব।’
নাটোর পদ্মা অয়েল ডিপোর সিনিয়র কর্মকর্তা ফজলে এলাহী বলেন, নাটোর থেকে পার্শ্ববর্তী ৪ জেলার ৬৭টি পাম্প এবং এজেন্সিতে পর্যায়ক্রমে ডিজেল পাঠানো হবে। এতে দ্রুত সরবরাহ চেইন আগের মতো স্বাভাবিক হবে। সংকট কেটে যাবে, যদি ভোক্তার ক্রয় আচরণ স্বাভাবিক হয়।

খুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে যৌথ অভিযান শুরু হয়েছে। সম্প্রতি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পৃথকভাবে তৈরি করা খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধীদের তালিকা তৈরি করে। এসব অপরাধীকে গ্রেপ্তারে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)...
৮ ঘণ্টা আগেবাগেরহাটের ফকিরহাটে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। তিন বছর আগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জরিপে উপজেলায় প্রায় ৫০ ভাগ গভীর-অগভীর নলকূপের পানিতে সহনীয় মাত্রার ১০ গুণ বেশি পর্যন্ত আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায়। কিন্তু এরপর সরকারি উদ্যোগে নিরাপদ পানির কোনো ব্যবস্থা করা হয়নি।
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো চিকিৎসক এবং ওষুধশূন্য। পরিবার কল্যাণ পরিদর্শিকার মৌখিক পরামর্শ দিয়েই চলছে উপজেলার ৯টির মধ্যে আটটি স্বাস্থ্যসেবা। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন চরাঞ্চলের হতদরিদ্র মানুষ।
৮ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ‘মূল হোতা’ কে বা কারা, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে তুমুল আলোচনা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ফেসবুকে পরপর দুটি পোস্ট করেন হাদির ভাই ওমর বিন হাদি। যেটি ঘিরে আরও তুঙ্গে উঠেছে তর্ক–বিতর্ক!
৯ ঘণ্টা আগে