
নাটোরের লালপুর উপজেলার ৫ নম্বর বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ফল (গেজেট) নির্বাচনী আপিল ট্রাইব্যুনালের রায়ে বাতিল করা হয়েছে। নতুন ঘোষিত ফলে মিজানুর রহমান মিন্টু মাত্র ৬ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
১৩ মার্চ রায় ঘোষণার কথা থাকলেও গতকাল মঙ্গলবার বিকেলে নাটোরের নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল থেকে লিখিত আকারে পূর্ণাঙ্গ এই রায় প্রকাশিত হয়।
নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর ৫ নম্বর বিলমাড়িয়া ইউপিতে ভোট গ্রহণ হয়। এতে ঘোড়া প্রতীক নিয়ে ছিদ্দিক আলী মিষ্টু ৪ হাজার ৮৬৫ ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান মিন্টু আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৮৫১ ভোট পান। মাত্র ১৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন ছিদ্দিক আলী মিষ্টু।
২০২১ সালের ২৩ ডিসেম্বর গেজেট প্রকাশিত হলে ২০২২ সালের ৪ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করেন। এদিকে মিজানুর রহমান মিন্টু ৮ ও ৯ নম্বর ভোটকেন্দ্রের ভোট পুনর্গণনার আবেদন করে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ভোট পুনর্গণনা করা হয়। এতে চেয়ারম্যান পদে নির্বাচিত ছিদ্দিক আলী মিষ্টু পান ৪ হাজার ৮৪০ ভোট, অন্যদিকে মিজানুর রহমান মিন্টু ৪ হাজার ৮৪৬ ভোট পান। তবে ছিদ্দিক আলী মিষ্টু সব কেন্দ্রের ভোট পুনর্গণনার জন্য আবেদন করলে শুনানি শেষে ট্রাইব্যুনাল তাঁর আবেদন খারিজ করে দেন। একই সঙ্গে মিজানুর রহমান মিন্টুর মামলাও খারিজ হয়ে যায়।
ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে বলা হয়েছে, বিলমাড়িয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট গণনায় ত্রুটি ছিল। প্রার্থী মিজানুর রহমান মিন্টুর অভিযোগের পরিপ্রেক্ষিতে ৮ ও ৯ নম্বর কেন্দ্রের ভোট গণনায় ত্রুটি ধরা পড়েছে। পরে ভোট পুনর্গণনা করে দেখা যায়, পরাজিত প্রার্থী নির্বাচিত প্রার্থীর চেয়ে ৬ ভোট বেশি পেয়েছেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ছিদ্দিক আলী মিষ্টু আপিল ট্রাইব্যুনালের রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘তিনি প্রতিকারের জন্য উচ্চ আদালতে যাবেন।’
উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু বলেন, ‘সত্যের জয় হয়েছে। আপিল ট্রাইব্যুনালের রায়ে তিনি সন্তুষ্ট। এর আগে তাঁকে পরিকল্পিতভাবে নির্বাচনে হারানো হয়েছিল।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে