
নাটোরের লালপুরে জাহানারা অ্যান্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজের ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড) কোর্সের ২০২৫ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থীদের বিদায় এবং ২০২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার কলেজ চত্বরে এ বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মো. সিমানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. সিমানুর রহমান বলেন, ‘বিশেষ শিক্ষা কেবল একটি পেশা নয়, মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার এক মহৎ অঙ্গীকার। আমাদের লক্ষ্য শুধু সনদ প্রদান নয়, বরং দক্ষ, মানবিক, নৈতিক ও গবেষণামুখী বিশেষ শিক্ষক তৈরি করা। যারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার প্রতিষ্ঠা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বাস্তবায়ন এবং একটি মানবিক সমাজ গঠনে নেতৃত্ব দেবেন।’
প্রধান অতিথি রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সক্ষমতা বিকাশে প্রশিক্ষিত শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ দেশের শিক্ষাব্যবস্থাকে আরও মানবিক ও সমতাভিত্তিক করে তুলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মিসেস সোনিয়া হাসান, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, একাডেমিক সুপারভাইজার সাদ আহমাদ শিবলী, লালপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, মাজার শরীফ টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ ও সাংবাদিক ইমাম হাসান মুক্তি প্রমুখ।
এর আগে, পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠের পর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে নবীন প্রশিক্ষণার্থীদের বরণ ও বিদায়ী প্রশিক্ষণার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুরের গাংনীতে আবারও একটি পাগলা কুকুরের কামড়ে নারী, শিশু, বৃদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার বামন্দী ইউনিয়নের রামনগর গ্রামের বিভিন্ন পাড়ায় এদের কামড়িয়ে আহত করে কুকুরটি। কুকুরের এই তাণ্ডবে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ জনগণ একটি কুকুর মেরে ফেলে।
১৭ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে বিএনপির মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি দাসপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা এএনএম জাহাঙ্গীর হোসেনকে (৬০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
২৮ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার সকালে উপজেলার জামতৈল পূর্ব বাজার এলাকার দারুল কোরআন মডেল মাদ্রাসায় আয়োজিত রুকন সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়...
৩২ মিনিট আগে
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী ওই এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন। ডুবুরি মিলন একটি ম্যানহোলে নেমে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর তাঁর সঙ্গে সংযুক্ত নিরাপত্তা রশি ছিঁড়ে গেলে সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময়েও তাঁর সন্ধান না পেয়ে তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন।
৩৩ মিনিট আগে