Ajker Patrika

মাজারে মাদক সেবন বরদাশত করা হবে না: এমপি আশরাফ উদ্দিন বকুল

রায়পুরা (নরসিংদী)প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ২০: ০৯
মাজারে মাদক সেবন বরদাশত করা হবে না: এমপি আশরাফ উদ্দিন বকুল
রায়পুরায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল। ছবি: আজকের পত্রিকা

‘মাজার করবে ঠিক আছে। তবে সেখানে যেন কোনোভাবেই মাদক সেবন না হয়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যে মাজারে মাদকসহ অনৈতিক কার্যকলাপ হয়, তা বন্ধ করতে হবে।’ নরসিংদীর রায়পুরায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুস, দরুদ, মিলাদ-কিয়াম ও আলোচনা সভায় মাজারে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

আজ বুধবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘এখানে অনেকেই বসে আছেন নবীর অনেক আশেক, কিন্তু নবীর আদর্শ নেই। নবীর আদর্শ, আদেশ-নিষেধ পালন করলেই দুনিয়া ও আখেরাতে কামিয়াব হওয়া সম্ভব।’

মহানবীর আদর্শ ধারণ করে সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য জশনে জুলুস বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পীরজাদা মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

বিশেষ অতিথি ছিলেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান, সাবেক পৌর মেয়র আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির সভাপতি ঈদ্রিস আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছেদ ও নাজমুল হাসান ভূঁইয়া মোহন, জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নূর আহাম্মেদ চৌধুরী মানিক, যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান শাহীন মাস্টার এবং পৌর যুবদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সোহেল।

এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত