
নরসিংদীর শিবপুরে পারিবারিক বিরোধের জেরে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার বিকেলে শিবপুর মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান।
পুলিশ জানায়, গতকাল ৪ সেপ্টেম্বর ভোরে শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামে পারিবারিক বিরোধের একপর্যায়ে শাকিল চৌধুরী তাঁর বাবা বাছেদ মিয়াকে (৬০) কুড়াল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করেন। এ সময় বাধা দিতে গেলে শাকিল তাঁর মা ও ভাইকেও আঘাত করে আহত করেন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
নিহত বাছেদ মিয়া পেশায় কবিরাজি ওষুধ বিক্রেতা ছিলেন।
এ ঘটনায় নিহতের অপর ছেলে নুর নবী রাশেদ (২১) বাদী হয়ে শিবপুর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় শিবপুর মডেল থানা পুলিশ ও জেলা পুলিশের একটি বিশেষ দল আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে শুক্রবার রাতে গাজীপুরের পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকা থেকে শাকিল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত ছুরিটি নিহতের পেট থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যায় ব্যবহৃত কুড়ালটি আসামির শয়নকক্ষ থেকে জব্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গার দর্শনায় চাঁদার দাবিতে সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং) ব্যবসায়ীর অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় গ্রেপ্তার যুবদল নেতা রকিবুল ইসলাম ব্রাইটকে বহিষ্কার করেছে
২ মিনিট আগে
হাসপাতালটি দেখে আমার খারাপ ধারণা হলো। এখানে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছিল। খালেদা জিয়া এটি করেছিলেন। বিগত ২০ বছরে এই প্রতিষ্ঠানে কোনো হাত দেওয়া হয়নি....
২ মিনিট আগে
ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় বিক্রি হয় কোরালটি। বিশাল আকৃতির মাছটি দেখতে ঘাটে ভিড় করেন স্থানীয় মানুষ ও মাছ ব্যবসায়ীরা।
১৮ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে মহাসড়কের উপজেলার বাতিসা ও চৌদ্দগ্রাম বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে