
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যানের চাপায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ছয়জন। সবাই সবজি বিক্রেতা ছিলেন বলে জানান স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটায় উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতেরা হলেন- উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের ফজর আলীর ছেলে মো. ফারুক মিয়া (৫০), মাহমুদাবাদ মিস্ত্রি বাড়ির তারেব মিয়ার ছেলে মাসাকিন (৪৫), মাহমুদাবাদ টানপাড়া এলাকার সেন্টু মিয়ার ছেলে মো. রিপন মিয়া (৩৫) ও মাহমুদাবাদ এলাকার বাচ্চু মিয়ার ছেলে শাজাহান মিয়া (৫০), মাহমুদাবাদ টানপাড়া সর্দার বাড়ির জনব আলীর ছেলে মো. বাচ্চু মিয়া (৬৫)। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা জন্য পাঠান। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি বলে জানান পুলিশ।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় আজও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সবজির হাট বসেছিল। আজ ভোরে ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকা মুখী জননী কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে চলে যায়। এসময় রাস্তার পাশে থাকা সবজির হাটে ঢুকে পড়ে কাভার্ডভ্যানটি। এতে সবজি বাজারে থাকা দুজন বিক্রেতা ঘটনাস্থলেই মারা যান, আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আজিজুল হক বলেন, দু’টি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে চলে যায়। আমরা ভোর আনুমানিক সাড়ে পাঁচটায় খবর পেয়ে ঘটনাস্থল এসে এখান থেকে দু’টি মরদেহ উদ্ধার করি। আরও একজনকে গুরুতর আহত অবস্থায় ভৈরব পাঠাই। খবর পেলাম ওই লোকও নেওয়ার পথে মারা গেছেন।
ভৈরব হাইওয়ে পুলিশ পরিদর্শক ওসি মোজাম্মেল হোসেন জানান, সকাল ৬টার দিকে মহাসড়কের মহামুদাবাদে নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে দুজন নিহত হয়েছে, আইনি কার্যক্রম চলছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পাড়ার কারণে দুর্ঘটনা ঘটেছে। আমরা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি। বর্তমানে স্বাভাবিক রয়েছে।

নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
১১ মিনিট আগে
উজানের ঢলে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি টানা সাত দিন ধরে বাড়ছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১১ সেন্টিমিটার। সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নের প্রায় আড়াই হাজার পরিবার পানিবন্দী। প্লাবিত হয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি ও ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান।
১৫ মিনিট আগে
খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছোট গেট এলাকায় গণপিটুনিতে আহত হন তিনি।
২৩ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটর চালাতে জ্বালানি সংকটের মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষে ২০০ লিটার ডিজেল পাঠানোর দাবি করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পরিচয় নিশ্চিত না হওয়ায় তারা তেল গ্রহণ করেনি। বর্তমান সংসদ সদস্যের পক্ষ থেকে ৬০ লিটার...
৩১ মিনিট আগে