খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গত শনিবার রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছোট গেট এলাকায় গণপিটুনিতে আহত হন তিনি।
নিহত যুবক সাজমীর (২৫) নগরীর তেলিগাতী বুচিতলার মৃত রুহুল কুদ্দুসের ছেলে।
নিহতের মামা সাইফুল ইসলাম জানান, গত শনিবার সন্ধ্যায় কুয়েটের এক ছাত্র এসে সাজমীরকে তাঁর বাসায় ডেকে নিয়ে যান। সেখানে তাঁকে চুরির অপবাদ দিয়ে বহিরাগতদের নিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে আহত হলে পরদিন সকালে সাজমীকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সাজমীরকে শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা নির্মমভাবে পেটানো হয়। এ সময় তাঁকে বাঁচাতেও কেউ এগিয়ে আসেননি।
এ ব্যাপারে জানতে চাইলে নগরীর আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান বলেন, মূল ঘটনাটি নগরীর খানজাহান আলী থানায় ঘটেছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, মারপিটের ঘটনাটি আড়ংঘাটা থানা এলাকায় ঘটেছে। ঘটনার সময় ছুটিতে ছিলেন জানিয়ে ওসি বলেন, যদি আমার থানা এলাকায় ঘটনাটি ঘটে থাকে তাহলে দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার দিন রাতে কুয়েট রোড এলাকায় কর্মরত ছিলেন খানজাহান আলী থানার উপপরিদর্শক (এসআই) দীপক। তিনি বলেন, রাত আড়াইটা বা পৌনে ৩টার দিকে কুয়েটের ছোট গেটের কাছে গিয়ে দেখতে পাই, ২৪-২৫ বছরের একটা ছেলেকে মারপিট করে বসিয়ে রাখা হয়েছে। তাঁকে দাঁড়াতে বললে তিনি দাঁড়াতেও পারছিলেন না।
এসআই আরও বলেন, ছেলেটি অপরাধ করলে তাঁকে পুলিশে সোপর্দ করা যেত। কিন্তু তাঁকে বেদম মারপিট করা হয়েছে। যেহেতু ঘটনাস্থলটি আড়ংঘাটা থানায় তাই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তির কথা বলে আমি চলে এসেছিলাম। পরে শুনেছি ছেলেটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর পৌনে ২টার দিকে শামীম ওসমানের বাড়ির সামনে ২০-২৫ জন সশস্ত্র ব্যক্তি আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালান। আক্রমণকারীদের মধ্যে শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমান, টিটু, শাহ নিজাম, ফাইজুল, নিয়াজুল, টিপু, দিপু, সাইদ ছিলেন।
৩ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে দলটির আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, অভ্যুত্থানের পর নির্বাচনে শুধু সরকার পরিবর্তন হয়েছে, জনগণের পরিবর্তন হয়নি। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
১৩ মিনিট আগে
বরিশালের মুলাদীতে জমিজমা ও গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে মুলাদী থানায় মামলা হয়েছে।
১৭ মিনিট আগে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার বাসচালক সোহেল রানা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কামাল উদ্দীনের খাস কামরায় তিনি জবানবন্দি দেন।
২২ মিনিট আগে