
জোর করে কেন্দ্রে ঢুকে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের একটি কেন্দ্রে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ উঠেছে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীর বিরুদ্ধে।
তাঁর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, জোর করে কেন্দ্রে ঢুকে ১২টি বইয়ে নৌকার সিল মারেন শিল্পমন্ত্রীর ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী।
অভিযোগের সত্যতা পেয়ে নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) ড. বদিউল আলম ওই কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করেছে।
শিল্পমন্ত্রীর ছেলের জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র নম্বর ১৩৪)।
নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) ড. বদিউল আলম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নৌকার পক্ষের লোকজন আগেই সিল মেরে ফেলেছে এমন সত্যতা পাওয়ায় কেন্দ্রটি বাতিল করা হয়েছে।
ভোটকেন্দ্রে উপস্থিত এলাকাবাসী জানায়, জোর করে কেন্দ্রে ঢুকে নৌকা প্রতীকে সিল মারার কারণে কেন্দ্রে থাকা লোকজন চিৎকার-চেঁচামেচি করে প্রতিবাদ করতে শুরু করেন। পরে প্রশাসনের লোকজন গিয়ে ওই কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করেন।
এ বিষয়ে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে বলেন, ‘খুবই পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে আমি গ্রেপ্তার হয়েছি; এই করেছি, সেই করেছি। আওয়ামী লীগের বিশাল কর্মিবাহিনী রয়েছে, ছাত্রলীগের কর্মিবাহিনী রয়েছে। তারা আপনাদের পাশে আছে। আমরা বিশাল সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছি। কেউ গুজবে কান দেবেন না।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে