
বাঁচার জন্য দৌড়েও শেষ রক্ষা হলো না বাবা-ছেলের। জেলার গাবতলী এলাকায় গতকাল শুক্রবারের ভূমিকম্পে আহত হয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথিবীকে বিদায় জানিয়েছেন তাঁরা। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই মেয়ে শিশু।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অফিস সহকারী দেলোয়ার হোসেন (৩৮) নরসিংদী সদরের চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকায় ভাড়া বাসায় বাস করতেন। নিহত সন্তান ওমর স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। তারা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড ভূমিকম্প শুরু হলে তিন সন্তানকে নিয়ে দরজার দিকে দৌড় দিয়েছিলেন দেলোয়ার। ঘর থেকে বের হতেই ভেঙে পড়ে বাড়ির সানশেডের ইট-সুরকি। স্থানীয়রা ছুটে এসে তাঁদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বাবা ও ছেলে ওমরকে দুপুরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পরই চিকিৎসকেরা জানিয়ে দেন, ১০ বছরের ওমর আর বেঁচে নেই।
বাবা দেলোয়ারকে গুরুতর আহত অবস্থায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। গতকাল রাত সাড়ে ৭টার দিকে মৃত্যু হয় তাঁরও।
ওমর মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। বাবার স্বপ্ন ছিল, ছেলে বড় হয়ে কোরআনে হাফেজ হবে। ভূমিকম্প বাবার স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে দুজনের প্রাণই কেড়ে নিল। ওমরের দুটি ছোট বোন হাসপাতালে ভর্তি রয়েছে।
নিহত দেলোয়ারের ভাই জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ভাইটা তিন বাচ্চাকে নিয়ে বের হয়ে বাঁচতে চেয়েছিল; কিন্তু সানশেডের নিচেই সব শেষ হয়ে গেল।
নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, সদর, পলাশ ও শিবপুরে পিতা-পুত্রসহ মোট ৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। জেলা প্রশাসন কন্ট্রোল রুম চালু করেছে। মাঠপর্যায়ের টিমগুলো সমন্বয়ের মাধ্যমে খোঁজখবর নিচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তী সহায়তা দেওয়া হবে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে