
নরসিংদীর পলাশে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক পক্ষের দায়ের করা মামলায় জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে রাজধানীর দক্ষিণখান থানা এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল পলাশ বাজার এলাকার ফজর আলী মাস্টারের ছেলে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গত ১৫ জুন পলাশ বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করে। এর মধ্যে ছাত্রদল নেতা সিয়াম মিয়া বাদী হয়ে করা মামলায় ফজলুল কবির জুয়েল প্রধান আসামি।
বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে পলাশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে একটি বেসরকারি হাসপাতাল থেকে জুয়েলকে গ্রেপ্তার করে। পরে তাঁকে জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ওই ঘটনায় জুয়েলের শাশুড়ি মমতাজ বেগম বাদী হয়ে অপর পক্ষের নেতা আলম মোল্লাকে প্রধান আসামি করে আরেকটি পাল্টা মামলা দায়ের করেছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আফতাব মজুমদার চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি নগরের ওয়্যারলেস এলাকার বাসিন্দা।
৫ মিনিট আগে
গাজীপুরে ১৪ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় বাবাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার বিচারক মো. আবুবক্কর সিদ্দিক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
৪২ মিনিট আগে
৯ বছর আগে এরশাদ ও ঋতুর বিয়ে হয়। এর পর থেকেই যৌতুকের জন্য ঋতুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী এরশাদ ও শাশুড়ি রোকেয়া খাতুন। যৌতুক দাবির ঘটনায় ২০২০ সালে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছিল। তবে তাদের দুই মেয়ের কথা বিবেচনা করে মামলা তুলে নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীতে অপরাধ বৃদ্ধির বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে পুলিশের পরিসংখ্যানের মিল নেই বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, দায়িত্ব নেওয়ার পর গত দুই মাসের তথ্য-উপাত্ত বিশ্লেষণে রাজধানীর আইনশৃঙ্খলা...
১ ঘণ্টা আগে