
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র সাইফ হোসেনও (১৪) চলে গেল না ফেরার দেশে। গত রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় সাইফের মৃত্যু হয়। এর আগে শনিবার একই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় তার দুই সহপাঠী রহমত উল্লাহ ও সাহাবী হোসেন। আজ সোমবার বেলা ১১টার দিকে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দুই বন্ধুর কবরের পাশেই সাইফকে দাফন করা হয়।
নিহত তিন বন্ধু হলো দৌলতপুর উপজেলার দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত উল্লাহর ছেলে রহমত উল্লাহ (১৪), আমিনুল ইসলামের ছেলে সাহাবী হোসেন (১৪) এবং জিয়ার আলীর ছেলে সাইফ হোসেন (১৪)। তারা সবাই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সকাল ৮টার দিকে তিন বন্ধু প্রাইভেট পড়ার উদ্দেশ্যে দৌলতখালী মাদ্রাসা মোড়ে যায়। পড়াশোনা শেষে সকাল ৯টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দৌলতখালী হাজীপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রহমত ও সাহাবীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফকে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।
একই গ্রামের, একই স্কুলের ও একই শ্রেণির তিন শিক্ষার্থীর এমন অকালমৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার বিকেলে রহমত ও সাহাবীর এবং আজ সকালে সাইফের জানাজা শেষে দৌলতখালী চৌহদ্দিপাড়া মাঠ এলাকার কবরস্থানে তিন বন্ধুকে পাশাপাশি দাফন করা হয়। প্রিয় সন্তানদের হারিয়ে পরিবারগুলোতে চলছে হৃদয়বিদারক মাতম।
স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের বাড়ির পাশেই ওই তিন শিক্ষার্থীর বাড়ি। তারা সবাই একই শ্রেণিতে পড়ত। এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী আমাদের গ্রাম আগে কখনো হয়নি। নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশাপাশি পুরো গ্রাম শোকাহত।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তৃতীয় ছাত্র সাইফও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দুর্ঘটনায় নিহত তিন কিশোরকে তাদের নিজ এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।

মহাপরিচালক জানান, নির্বাচনকে ঘিরে সারা দেশে প্রায় সাড়ে পাঁচ হাজার কোস্ট গার্ড সদস্য মোতায়েন রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ড্রোন নজরদারির পাশাপাশি সুরক্ষা অ্যাপসের মাধ্যমে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।
৩৫ মিনিট আগে
কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল মতিন খানের ২৭৮ জন কর্মী-সমর্থককে আসামি করে হোমনা থানায় মামলা হয়েছে। বিএনপির সমর্থক হাজী সুলতান মিয়া বাদী হয়ে গতকাল রোববার রাতে হোমনা থানায় এই মামলা দায়ের করেন।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের দাবি, কাবিলপুর ইউনিয়নে কাপ-পিরিচ প্রতীকের গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নামধারী একদল দুর্বৃত্ত তাঁকে হত্যার উদ্দেশ্যে গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর গাড়ির সামনের কাচ ভেঙে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে যান।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তে আইনি বাধা তুলে নেওয়া সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত মুলতবি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে