
নরসিংদীর রায়পুরায় খালের পানিতে ডুবে চার মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো বড়কান্দা এলাকার শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০) এবং জান্নাত (৮)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে মাদ্রাসা থেকে ছয় শিক্ষার্থী বাড়ি ফিরে পাশের একটি খালে গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানায় তাবিয়া, আয়েশা, জান্নাত ও সুমাইয়া পানিতে ডুবে যায়। তাদের মধ্যে দুই শিক্ষার্থী কোনোভাবে তীরে উঠে স্থানীয়দের বিষয়টি জানায়।
পরে স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে তিন শিক্ষার্থীকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপর শিক্ষার্থী সুমাইয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত দুই শিক্ষার্থীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান বলেন, ছয় শিশু খালে গোসল করতে নেমেছিল। এ সময় চারজন পানিতে তলিয়ে যায়। অন্য দুইজন কোনোমতে তীরে উঠতে সক্ষম হয়।
মারা যাওয়া শিশু তাবিয়ার বাবা শামীম মিয়া বলেন, ‘তাবিয়া আমার একমাত্র মেয়ে। অন্য শিশুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।’
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান বলেন, বেলা ১টার দিকে তিন শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আবু সাঈদের আত্মত্যাগ ও চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার এবং সত্যের পক্ষে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাচ্ছে।
২০ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে যাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি ছাত্রদল কখনো বেইমানি করবে না।
২৩ মিনিট আগে
বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অভিযান চালিয়ে এক নারীসহ দালাল চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ ও জেলা প্রশাসনের যৌথ দল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে দণ্ডবিধির ১৮৬ ধারায় তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
৩৭ মিনিট আগে