
নরসিংদীর রায়পুরায় অজ্ঞাত রোগে শতাধিক ছাগলের মৃত্যুর ঘটনায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। আজ শনিবার (৪ এপ্রিল) দিনব্যাপী উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর গ্রামে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পটি করা হয়। ক্যাম্পে দুই শতাধিক ছাগলকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
এর আগে ‘নরসিংদীতে অজ্ঞাত রোগে শতাধিক ছাগলের মৃত্যু, ক্ষতিগ্রস্ত খামারিরা’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের উত্তর বাখরনগর ও রতনপুর গ্রামে এক সপ্তাহে শতাধিক ছাগলের মৃত্যু ও খামারিদের ক্ষতিগ্রস্ত হওয়ার খবর তুলে ধরা হয়। আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।
রায়পুরা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘ছাগল গরিবের গাভি। এই এলাকায় বেশির ভাগ গ্রামীণ নারী খামারিরা সংসারের অন্য কাজের পাশাপাশি ছাগল লালনপালন করে থাকেন। এতে অনেকে স্বাবলম্বী হচ্ছেন। হাসপাতাল একটু দূরে হওয়ায় আজ এসে ফ্রি মেডিকেল ক্যাম্প করে অসুস্থ দুই শতাধিক ছাগলকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।’
প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, ছাগল পালনে খামারিদের ‘মাচা পদ্ধতি’ ব্যবহারে উৎসাহিত করা হয়, যা রোগ সংক্রমণের ঝুঁকি কমাতে কার্যকর বলে জানানো হয়। খামারিদের গবাদিপশুর সঠিক খাদ্য ব্যবস্থাপনার দিকনির্দেশনা দেওয়া হয়। পল্লিচিকিৎসকের পরিবর্তে প্রশিক্ষিত ভেটেরিনারি চিকিৎসকের কাছে যেতে পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে খামারিদের ছাগলকে নিয়মিত কৃমিনাশক প্রয়োগ ও টিকা দিতে বলা হয়।
ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে অংশ নেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ কামরুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন আবদুল্লাহ আল ফাহাদ, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা নূর আহাম্মদ তুহিন, লাইভস্টক ফিল্ড অ্যাসিস্ট্যান্ট রুহুল, কমিউনিটি এক্সটেনশন এজেন্ট জালাল মিয়া ও পঙ্কজ বিশ্বাস।

গত বুধবার সকালে ঘাড়ে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল জালাল হোসেনের। দুই মাসের বেশি সময় অপেক্ষা করে আশা ছিল অপারেশন করে বাড়িতে গিয়ে ঈদ পালন করবেন। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় নির্ধারিত দিনে তাঁর অস্ত্রোপচার হয়নি। ঠিক কবে সিরিয়াল পাবেন, তা-ও অনিশ্চিত।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব কার্যালয়ের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫০ কোটি টাকা। ঈদুল আজহার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি যখন চলছে, তখন এই কার্যালয় ঢাকায় সরিয়ে নেওয়ার তৎপরতা শুরু হয়েছে।
৩ ঘণ্টা আগে
দখল-দূষণে মৃতপ্রায় রংপুর নগরীর প্রাণ শ্যামাসুন্দরী খাল। খাল পুনঃখনন, দূষণ রোধ ও বনায়নের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তবে খোদ বাস্তবায়নকারী সংস্থা পানি উন্নয়ন বোর্ডই বলছে, দখল ও পানিপ্রবাহের মূল সংকট সমাধান ছাড়া এই প্রকল্প টেকসই হবে না।
৪ ঘণ্টা আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকার বিষয়ে কথা বলতে এক গৃহবধূকে বাসা থেকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৬ ঘণ্টা আগে