
নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে সালমান (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত বাবা কামাল মিয়া (৪৫) বর্তমানে রাজধানীর পপুলার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভুইগড় বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। আজ বুধবার বিকেলে ফতুল্লা মডেল থানা-পুলিশ অভিযুক্ত সালমানকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, কামাল মিয়া ও তাঁর ছেলে সালমান ফতুল্লার ভুইগড় বাজারে সবজি বিক্রি করেন। কয়েক দিন ধরে সালমান একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য বাবার ওপর চাপ দিচ্ছিলেন। আর্থিক অসচ্ছলতার কারণে ফোন কিনে দিতে না পারায় তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এর জেরে গতকাল রাতে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সালমান ঘরে থাকা বঁটি দিয়ে বাবার ওপর হামলা চালান। এ সময় বাবা কামাল মিয়ার চিৎকারে স্থানীয় বাসিন্দারা এসে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
আজ বিকেলে পুলিশ সালমানকে গ্রেপ্তার করে এবং হামলায় ব্যবহৃত বঁটিটি উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম বলেন, অভিযুক্ত সালমান মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। মোবাইল ফোন কেনা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জাকিউল ইসলামের নেতৃত্বে আনসার সদস্য সুজিত চন্দ্র ও তাপস চন্দ্র ওই ছিনতাইকারীকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ছিনতাই হওয়া স্মার্টফোন ও ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
মাগুরার মহম্মদপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।
১৪ মিনিট আগে
নাটোরের নলডাঙ্গা থেকে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পর্যন্ত বারনই নদে হঠাৎ বিপুলসংখ্যক ছোট-বড় মাছ মরে ভেসে উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর থেকে নদের বিভিন্ন স্থানে মরা ও অসুস্থ মাছ ভেসে উঠতে দেখা যায়। শনিবার সকালেও অসংখ্য দেশীয় প্রজাতির মাছ ভেসে উঠতে দেখা গেছে।
৩২ মিনিট আগে
ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী, এক পুরুষ ও এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে