নারায়ণগঞ্জের আড়াইহাজারে শামসুন্নাহার চৈতি (২৬) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
চৈতি ময়মনসিংহের তারাকান্দা থানাধীন হাড়িয়াগাই এলাকার সামসুউদ্দিন মিয়ার মেয়ে। তাঁর দেহে ব্লেড দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পর থেকে পলাতক তাঁর স্বামী সাইফুল ইসলাম। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর পালিয়েছেন সাইফুল।
বাড়ির অন্যান্য সদস্যদের বরাতে পুলিশ জানায়, চৈতি একটি পোশাক তৈরি কারখানায় কাজ করতেন। কালীবাড়ি এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। আজ ভোরে বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা চৈতির ঘরের দরজা খোলা এবং ভেতরে তাঁর লাশ পড়ে থাকতে দেখতে পান। এ সময় বাড়ির মালিক ও পুলিশে খবর দেওয়া হয়। সাইফুল ও চৈতির মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, নিহত নারীর শরীরে ব্লেড বা ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে। তাঁর লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
২৩ মিনিট আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৬ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৬ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৬ ঘণ্টা আগে