
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে রাজধানীর কদমতলীর শনির আখড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় মঞ্জুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার জাতীয় জরুরি সেবাদাতা সংস্থাটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে ওই এলাকার এক বাসিন্দা জানান—কিছুক্ষণ আগে এলাকায় ব্যাপক গোলাগুলি হয়েছে। পরে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি কদমতলী থানাকে জানানো হয়।
জরুরি সেবার গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, কদমতলী থানার এসআই অশোক কুমার সরকার ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে স্থানীয় লোকজনের সহযোগিতায় একজনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার, ৯ রাউন্ড গুলি ও গুলির তিনটি খোসা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জায়গা-জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে চার থেকে পাঁচজন ব্যক্তি শনির আখড়ার নুরপুর এলাকায় মো. আসলাম খানের ‘মেসার্স লাকি ক্রোকারিজ’ নামের দোকানে গিয়ে গুলি ছোড়েন। এতে আসলাম খানের ডান চোয়াল ও বাঁ হাতের বাহুতে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন একজনকে আটক করেন এবং আহত আসলাম খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গ্রেপ্তার মঞ্জুরুল ইসলামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ইছাপাশা গ্রামে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের মৌচাক এলাকায় থাকেন।
এ ঘটনায় কদমতলী থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ সোমবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১৬ মিনিট আগে
সিলেট নগরীর একটি বাসা থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চিকিৎসকের নাম পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১)। তিনি নগরীর মির্জাজাঙ্গাল এলাকার পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া...
৩৫ মিনিট আগে
অনলাইনে পণ্য ডেলিভারির নামে প্রতারণার অভিযোগের ৩ জনকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। আজ সোমবার বিকেলে নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
‘সম্প্রতি ডিএসসিসি পরিচালিত এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। যদি সামাজিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে কেবল কীটনাশক ছিটিয়ে মশক নিয়ন্ত্রণ সম্ভব নয়।’
১ ঘণ্টা আগে