দিনাজপুরের ফুলবাড়ীতে লুৎফর রহমান (৩৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়ির গোয়ালঘরের চালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লুৎফর রহমান উপজেলার এলুয়ারী ইউনিয়নের গণিপুর দক্ষিণপাড়া গ্রামের আসিদুল মণ্ডলের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে লুৎফর রহমানের স্ত্রী বিলকিস বেগম দেখেন, গোয়ালঘরের চালের সঙ্গে ফাঁস নিয়ে ঝুলে আছেন লুৎফর। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে মরদেহ উদ্ধার করে দ্রুত আমবাড়ী বাজারের এক পল্লিচিকিৎসকের কাছে নেন। পরে ওই চিকিৎসক লুৎফরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ সোমবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১৭ মিনিট আগে
সিলেট নগরীর একটি বাসা থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চিকিৎসকের নাম পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১)। তিনি নগরীর মির্জাজাঙ্গাল এলাকার পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া...
৩৬ মিনিট আগে
অনলাইনে পণ্য ডেলিভারির নামে প্রতারণার অভিযোগের ৩ জনকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। আজ সোমবার বিকেলে নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
‘সম্প্রতি ডিএসসিসি পরিচালিত এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। যদি সামাজিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে কেবল কীটনাশক ছিটিয়ে মশক নিয়ন্ত্রণ সম্ভব নয়।’
১ ঘণ্টা আগে