
হঠাৎ দুর্ঘটনায় যেন সবকিছু তছনছ হয়ে গেল। সংসারের হাল ধরেছিল যে ছেলেটি, সেই–ই এখন বেঁচে আছে নাকি মরে গেছে, কেউ জানে না। মায়ের কাছ থেকে দুপুর ২টায় বিদায় নিয়ে ডিউটিতে এসেছিল ইয়াসিন (১৬)। সবে একাদশ শ্রেণির শিক্ষার্থী সে। পরিবারের হাল ধরতেই তার কাজে যোগ দেওয়া। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এক মুহূর্তের দুর্ঘটনায় সবকিছু যেন এলোমেলো হয়ে গেল। ইয়াসিনের সন্ধানে মা নাজমা আক্তার কারখানার বাইরে বারবার কান্নায় ভেঙে পড়ছেন।
আজকের পত্রিকার প্রতিনিধিকে কাছে পেয়ে তিনি বলেন, ‘কাল সন্ধ্যায় আমার জন্য ৩০ টাকার হালিম কিনা আনছে। কেন আনছস জিজ্ঞেস করলে বলে, মা তোমার লাইগা আনছি। ও ইয়াসিন এখন কই তুই বাবা? ও আল্লাহ, তুমি ছাড়া এখন কেউ নাই। আমার বাড়িঘর দরকার নাই, আমি আমার ইয়াসিনকে চাই।’
নাজমা আক্তার কেঁদে কেঁদে প্রার্থনা করে বলেন, তাঁর ছেলে যেন ডিউটিতে আসার কথা বলে অন্য কোথাও যায়। ডিউটিতে যাওয়ার কথা থাকলেও সেজানের ডিউটিতে আজ যেন সে না যায়।
নাজমা আক্তারের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরে। গ্রামের বাড়ি নদীতে ভেঙে যাওয়ায় সেজানের পাশের ৫ ক্যানেল এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি। তিন ছেলের মধ্যে সবচেয়ে ছোট ইয়াসিন। দেড় বছর বয়সে ইয়াসিন তাঁর বাবাকে হারায়। এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছিল সে। সংসারের হাল ধরতে ৫ হাজার ৭০০ টাকা বেতনে চাকরি নেয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত তিনজন নিহতের সংবাদ পাওয়া গেছে। ভেতরে আটকা আছেন অনেকেই।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন নিয়োগ পাওয়া উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নির্দেশে স্থগিত করা হয়েছিল ১ হাজার ৮৭ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা। তবে বেতন-ভাতা ছাড়ের দাবিতে বুধবার (৭ অক্টোবর) সকালে সোনালী ব্যাংক...
১৮ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। ওই অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলতে শোনা যায় বলে জানিয়েছে পুলিশ।
২৩ মিনিট আগে
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ধনু নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হওয়া অরুণ দাস (২২) নামের এক জেলের মরদেহ তিন দিন পর উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের বাকসাই-শিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অরুণ দাস ধনপুর ইউনিয়নের ঠ
৩৫ মিনিট আগে
মা নেই। আট মাস আগে চার বছরের ছেলে নাঈমকে রেখে অন্যের হাত ধরে চলে গেছেন তিনি। এরপর দিনমজুর বাবা স্বপনের নিত্যসঙ্গী হয়ে উঠেছিল ছোট্ট নাঈম। অভাবের সংসারে কাজের সময় ছেলেকে একা রেখে যাওয়ার সুযোগ ছিল না। তাই কাঠবোঝাই ভ্যান চালানোর সময়ও ছেলেকে সঙ্গে রাখতেন স্বপন। কিন্তু সেই ভ্যানেই প্রাণ গেল তাঁর। আর এখন ম
৪০ মিনিট আগে