ডিউটি শেষ করে রাত আটটায় বাসায় ফিরে রাতের খাবার রান্না করার কথা ছিল ১৪ বছর বয়সী মাহমুদার। রাতে বাসায় ফিরে রান্না করবো মাকে এ কথা বলেই সে সকালে বাসা থেকে বেরিয়েছিল। কিন্তু মাহমুদা এখনো ফেরেনি। রূপগঞ্জে বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সে এখনো ভেতরে আটকা আছে। মেয়েকে ফিরে পেতে অপেক্ষা করছেন মা আমেনা বেগম।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান মাহমুদার আত্মীয়রা। কিন্তু কোথাও তাঁরা মাহমুদার খোঁজ পাননি।
হাসপাতাল থেকে ফিরে মাহমুদার নানা নজরুল ইসলাম জানান, আহত এবং নিহতের তালিকার কোথাও মাহমুদার নাম নেই।
মেয়ের সন্ধান না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন মাহমুদার মা আমেনা বেগম। ঘটনাস্থলের সামনেই পরিবার নিয়ে থাকতেন। নিজ বাসার সামনেই রাস্তায় বসে মেয়ের অপেক্ষায় আহাজারি করছেন তিনি।
আমেনা বেগমের এক প্রতিবেশী লালু মিয়া আজকের পত্রিকাকে বলেন, 'আমেনার কোনো ছেলে নেই। দুই বছর আগে ধার-দেনা করে বড় মেয়ের বিয়ে দেন। সংসারের খরচ জোগাতে ১৪ বছর বয়সী মাহমুদাকে নামতে হয় কাজে। আমেনা নিজেও ওই কারখানাতেই কাজ করে। আমেনার রাত ১০টা থেকে ডিউটি শুরু হওয়ার কথা ছিল।'
আমেনা বেগম আজকের পত্রিকাকে জানান, সেজানের টুইস্ট (বিস্কুট) বিভাগের দ্বিতীয় তলায় কাজ করতেন মাহমুদা।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন নিয়োগ পাওয়া উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নির্দেশে স্থগিত করা হয়েছিল ১ হাজার ৮৭ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা। তবে বেতন-ভাতা ছাড়ের দাবিতে বুধবার (৭ অক্টোবর) সকালে সোনালী ব্যাংক...
১৮ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। ওই অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলতে শোনা যায় বলে জানিয়েছে পুলিশ।
২৩ মিনিট আগে
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ধনু নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হওয়া অরুণ দাস (২২) নামের এক জেলের মরদেহ তিন দিন পর উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের বাকসাই-শিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অরুণ দাস ধনপুর ইউনিয়নের ঠ
৩৫ মিনিট আগে
মা নেই। আট মাস আগে চার বছরের ছেলে নাঈমকে রেখে অন্যের হাত ধরে চলে গেছেন তিনি। এরপর দিনমজুর বাবা স্বপনের নিত্যসঙ্গী হয়ে উঠেছিল ছোট্ট নাঈম। অভাবের সংসারে কাজের সময় ছেলেকে একা রেখে যাওয়ার সুযোগ ছিল না। তাই কাঠবোঝাই ভ্যান চালানোর সময়ও ছেলেকে সঙ্গে রাখতেন স্বপন। কিন্তু সেই ভ্যানেই প্রাণ গেল তাঁর। আর এখন ম
৪০ মিনিট আগে