
নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাদ্যপণ্যের কারখানায় আগুনে এখন পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টারের উপ–পরিচালক দেবাশীষ বর্ধন এ তথ্য নিশ্চিত করেছেন। এ সংখ্যা আরও বাড়তে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
মরদেহগুলোকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ডিএনএ টেস্টের মাধ্যমে মরদেহগুলোকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আজ শুক্রবার বেলা ১২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আসে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৪২ মিনিটে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন:

কিশোরগঞ্জ সদরে এলপিজি সিলিন্ডার থেকে অসাধু উপায়ে গ্যাস বের করে ওজন কম দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার মহিনন্দ বাজারে হাতেনাতে আটকের পর রাজিব মিয়া নামের ওই এলপিজি ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা....
১ মিনিট আগে
খুলনায় দুর্বৃত্তের গুলিতে মহিদুল ইসলাম (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে নগরীর দৌলতপুর থানার বিএল কলেজ দ্বিতীয় গেট এলাকায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়...
৬ মিনিট আগে
ফাইয়াজ জানান, ২০২৫ সালের মার্চে হাইকোর্টের রায়ের পরও চূড়ান্ত নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হচ্ছে তাদের। বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলে জানানো হয় মামলাটি তালিকা (সিরিয়াল) অনুযায়ী এগোচ্ছে। তাঁর প্রশ্ন, ‘গুরুত্বপূর্ণ এই মামলার সিরিয়াল চাইলে এগিয়ে আনা সম্ভব। সেখানে কেন দ্বিধাবোধ করা হচ্ছে?
১৫ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজ হওয়ার এক দিন পর ঘরের পাশের পুকুর থেকে চার বছর বয়সী মোছা. মাসতুরা নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম ধুরাইল এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। নিহত মাসতুরা ওই এলাকার....
৩৮ মিনিট আগে