রূপগঞ্জের কারখানায় আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া অনেককেই শনাক্ত করা যাচ্ছে না। এ অবস্থায় ডিএনএ নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৪২ মিনিটে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় একটি ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় আগুন লাগে। আজ শুক্রবার বেলা ১২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম ব্যাপারীকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে শামীম ব্যাপারী বলেন, তদন্ত কমিটি সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। আর লাশের পরিচয় শনাক্তের পর তা স্বজনদের কাছে হস্তান্তরের সময় দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার করে টাকা দেওয়া হবে।
এদিকে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় কারখানা থেকে উদ্ধার হওয়া ৪৯টি লাশেরই ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদরের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা। তিনি বলেন, প্রতিটি লাশেরই সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে বলে।
সুবাস চন্দ্র সাহা বলেন, রূপগঞ্জের কারখানা থেকে ৪৯টি লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রতিটি মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের মাধ্যমে ডিএনএ নমুনা সংগ্রহ করে তাদের পরিচয় শনাক্ত করা হবে। এর পর মরদেহের দাবিদারদের সঙ্গে তা মিলিয়ে পরিচয় নিশ্চিত হওয়ার পর তা হস্তান্তর করা হবে।

কিশোরগঞ্জ সদরে এলপিজি সিলিন্ডার থেকে অসাধু উপায়ে গ্যাস বের করে ওজন কম দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার মহিনন্দ বাজারে হাতেনাতে আটকের পর রাজিব মিয়া নামের ওই এলপিজি ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা....
২ মিনিট আগে
খুলনায় দুর্বৃত্তের গুলিতে মহিদুল ইসলাম (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে নগরীর দৌলতপুর থানার বিএল কলেজ দ্বিতীয় গেট এলাকায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়...
৭ মিনিট আগে
ফাইয়াজ জানান, ২০২৫ সালের মার্চে হাইকোর্টের রায়ের পরও চূড়ান্ত নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হচ্ছে তাদের। বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলে জানানো হয় মামলাটি তালিকা (সিরিয়াল) অনুযায়ী এগোচ্ছে। তাঁর প্রশ্ন, ‘গুরুত্বপূর্ণ এই মামলার সিরিয়াল চাইলে এগিয়ে আনা সম্ভব। সেখানে কেন দ্বিধাবোধ করা হচ্ছে?
১৫ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজ হওয়ার এক দিন পর ঘরের পাশের পুকুর থেকে চার বছর বয়সী মোছা. মাসতুরা নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম ধুরাইল এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। নিহত মাসতুরা ওই এলাকার....
৩৯ মিনিট আগে