
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় হঠাৎ প্রায় অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তবে শ্রমিকদের অসুস্থতার কারণ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। আজ শনিবার দুপুরের পর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে এ ঘটনা ঘটেছে।
পোশাক কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, আজ দুপুর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানার নতুন ভবনের তৃতীয় তলায় এবং দ্বিতীয় তলায় একে একে নারী শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকদের সংখ্যা অর্ধশত ছাড়িয়ে যায়। তাদের ইপিজেডে বেপজা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
কারখানায় কর্মরত একাধিক শ্রমিক জানান, দুপুরের পর থেকেই নতুন ভবনের তৃতীয় ও দ্বিতীয় তলার শ্রমিকেরা একে একে অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থের সংখ্যা অধিক হওয়ায় রাত ৯টায় ছুটি থাকার কথা থাকলেও সাড়ে ৭টার মধ্যে ছুটি দেওয়া হয়েছে।
শ্রমিকেরা জানান, দুপুরের পর হঠাৎ করে তৃতীয় তলার কয়েকজন নারী শ্রমিক অতিরিক্ত ঘামতে শুরু করেন। পরে দেখা যায়, দোতলায়ও একই ঘটনা ঘটছে। পরে এই সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। এর মধ্যে কয়েকজন অচেতনও হয়ে পড়েন। তাদের ধারণা, বারবার লোডশেডিংয়ের কারণে অতিরিক্ত গরম সহ্য করতে না পেড়ে এ ঘটনা ঘটেছে।
কারখানায় কর্মরত সোহাগ নামে এক শ্রমিক বলেন, ‘দুপুরের পর আমাদের সাথে একজন নারী শ্রমিক মাথা ঘুরে মেঝেতে পড়ে যায়। তাঁকে হুইল চেয়ারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এর কিছুক্ষণ পর নারী এবং পুরুষ শ্রমিকেরা একে একে অসুস্থ বোধ করলে সন্ধ্যায় ফ্যাক্টরি কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেয়।’
এ বিষয়ে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানার (জিএম) বিল্লাল হোসেন বলেন, ‘৭-৮ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং আরও ১০ জনের অধিক অসুস্থতা ফিল করছে বলে জানি। তবে অসুস্থতা ক থেকে হচ্ছে আমরা নিশ্চিত হতে পারিনি। অসুস্থ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে বক্তব্যের জন্য আদমজী ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালককে একাধিক ফোন করা সত্ত্বেও তিনি কল রিসিভ করেননি।
আদমজী ইপিজেডে বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন বলেন, ‘শ্রমিকের প্রাথমিকভাবে বুঝেছি হিট স্ট্রোক হয়েছে। আমার এখানে ২০ জনের মতো অসুস্থ রয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।’

বরিশালে মাদকের আস্তানায় অভিযান চালিয়ে আটক করা পুলিশ কর্মকর্তা থানা থেকে পালিয়ে গেছে। তাকে ডোপ টেস্ট করার প্রস্তুতিকালে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে কৌশলে পালিয়ে যায়। বিমানবন্দর থানা পুলিশ আজ বৃহস্পতিবার রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
৩৭ মিনিট আগে
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের দায়ে নুর ইসলাম (৪০) নামের এক যুবককে মোট ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক দুটি মামলায় তাঁকে ৩০ বছর করে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া জাহান সর্বোচ্চ নম্বর (১১৭৩) পেয়েও প্রশাসনের কৃতী শিক্ষার্থীদের তালিকায় স্থান পায়নি। অথচ তার চেয়ে কম নম্বর পাওয়া আট শিক্ষার্থীকে সংবর্ধনার জন্য ডাকা হয়েছে। অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে তৎক্ষণাৎ সুমাইয়া জাহানের আপত্তির মুখে স্থগিত করা হয় ক্রেস্ট বিতরণ।
১ ঘণ্টা আগে
নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ব্যাগের খোঁজে আজ বৃহস্পতিবার রাজশাহীতে এসেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। গত ২৪ ঘণ্টায় ব্যাগে থাকা ল্যাপটপের অবস্থান কয়েক দফা শনাক্ত হলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। ব্যাগ উদ্ধারে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), রেলওয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), র্যাব...
২ ঘণ্টা আগে