Ajker Patrika

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬, গুলিবিদ্ধ ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬, গুলিবিদ্ধ ১
পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবি। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রিয়াজ ওরফে ডেভিড পালানোর চেষ্টাকালে গুলিবিদ্ধ হয়।

আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।

পুলিশের অভিযানে রিয়াজ ওরফে ডেভিড, তাঁর ভাই আব্দুল্লাহ ও সহযোগী সামাদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির পৃথক একটি দল আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করে।

নিহত আনোয়ার ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

মো. হাসিনুজ্জামান বলেন, পৃথক দল গতকাল মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়ি ও আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

হাসিনুজ্জামান আরও বলেন, এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলার পুলিশ সুপার সংবাদ সম্মেলন করবেন।

গত রোববার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত